Saturday, September 5, 2026
30 C
Kolkata

উত্তরপ্রদেশে হোলির দাঙ্গার অভিযোগ জেল থেকে মুক্তি পাওয়া মাত্র গুলি করে হত্যা করা হলো ৬০ বছরের মহম্মদকে

উত্তরপ্রদেশের গাজিপুর জেলায় হোলিকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি বিরোধের জেরে রবিবার, ৮ই মার্চ গুলিতে নিহত হলেন ৬০ বছর বয়সী এক মুসলিম বৃদ্ধ। মৃত ব্যক্তির নাম আস মোহাম্মদ। ঘটনাটি করান্ডা থানার অন্তর্গত চাঁদিপুর গ্রামে ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

পরিবারের দাবি, গত ৪ঠা মার্চ হোলির দিন রং দেওয়া নিয়ে কয়েকজন তরুণের মধ্যে ঝামেলা শুরু হয়। অভিযোগ, কারও অনুমতি ছাড়াই জোর করে রং মাখানোকে কেন্দ্র করেই ওই বিবাদ বাধে। পরে বড়রা সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি থানায় পৌঁছালে পুলিশ অভিযোগের ভিত্তিতে আস মোহাম্মদ ও তাঁর ছেলেকে আটক করে জেলে পাঠায়।

রবিবার তারা জেল থেকে ছাড়া পান। পরিবারের বক্তব্য, ওই দিন সকাল সাড়ে ন’টা নাগাদ কয়েকজন ব্যক্তি মোহাম্মদের বাড়ির সামনে এসে চিৎকার ও গালিগালাজ শুরু করে। অভিযুক্তদের মধ্যে পিংকল পাণ্ডে, কারিয়া রাই, গোরে রাই, অংরেজ রাই এবং গ্রামের প্রধান মন্তু রাইয়ের নাম উঠে এসেছে।অভিযোগ, মোহাম্মদ প্রতিবাদ করলে পিংকল পাণ্ডে লাইসেন্স করা রিভলভার থেকে গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে করান্ডা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories