Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

নাটোর জেলা রেড জোনের আওতায়,লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

স্টাফ রিপোর্টার নাটোরঃ-
নাটোরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী নাটোর রেড জোনের আওতায় পড়েছে। যে কোন সময় আসতে পারে লকডাউন এর ঘোষণা। সূত্র বলছে নাটোর জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৬৭ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ২৩ জন। আর মৃত্যুবরণ করেছে একজন।

এদিকে নাটোরে ক্রমেই ভয়াবহ দিকে এগুচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এপ্রিল মাসের ২৭ তারিখ পর্যন্ত নাটোরে কোন করোনা আক্রান্ত ব্যক্তি ছিলেন না। প্রথমে ২৮ এপ্রিল নাটোরে ৮জন করোনা শনাক্ত হয়। এই ৮জনের মধ্যে করোনা শনাক্তের আগেই একজন মৃত্যু বরণ করেন।এরপরপর ১৮ মে সব থেকে বেশী সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

এদিন ১৯জন পুলিশ সদস্য ও একজন আনসার ব্যাটেলিয়ান সদস্যসহ ৩০জন করোনায় আক্রান্ত হন। এররপর গত ২০ মে আক্রান্ত হন ৫জন। এরপর ক্রমাগত বাড়তে বাড়তে সংখ্যাটি ৬৭ জনে এসে দাড়িয়েছে। অবশ্য সিভিল সার্জনের হিসেব মতে নাটোরে আক্রান্তের সংখ্যা ৬৬ জন।

কিন্তু লালপুরের একজন চারঘাটে নুমনা দিয়ে করোনা পজেটিভ শানক্ত হলেও তাকে নাটোরের হিসেবে ধরা হয়নি।নাটোরের জেলা পুলিশ ও সিভিল সার্জন অফিস সুত্রে জানান, হোম কোয়ারেন্টিনের মাধ্যমে প্রবাসীদের কঠোরভাবে মনিটিরং করায় নাটোরে করোনা সংক্রমন ঠেকানো সম্ভব হয়েছিল।

এছাড়া অন্য জেলা থেকে যাতে কেউ নাটোরে আসতে না পারে সেজন্য জেলার প্রবেশ মুখগুলোতে পুলিশ পাহারা জোরদার করেছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। বিপত্তি ঘটে তখনই যখন ঢাকা,গাজীপুর ও নায়নগঞ্জের শিল্প কারখানা গুলো বন্ধ করে দেয়া হয়।ফলে স্রোতের মত লোক নাটোরে ঢুকতে থাকে।

এরপর আবার কারখানা চালুর কথা বলে ঢাকা ,নারায়নগঞ্জ ও গাজীপুরে ডেকে নিয়ে পুনরায় বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।আবার ঈদের আগে কিছু লোক করোনা হট স্পট হিসেবে পরিচিত ঢাকা নায়নগঞ্জ গাজীপর থেকে নাটোরে আসেন। এখন বেশীরভাগই তাদের মধ্যে থেকে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হচ্ছেন।

সর্বশেষ বুধবার রাতে যে দুজন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন তারা ঢাকা থেকে এসেছিলেন ।নমুনা দিয়ে আবার ঢাকায় ফিরে গেছেন। ফলে নাটোরের মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা।জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিগণ স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বললেও অনেকেই তা মানছেন না। ফলে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন জনসাধারণ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) দেখানো হচ্ছে। আংশিক লকডাউন (ইয়েলো জোন বিবেচিত) দেখানো হচ্ছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর লকডাউন নয় (গ্রিন জোন বিবেচিত) এমন জেলা দেখানো হচ্ছে একটি এবং উপজেলা দেখানো হচ্ছে ৭৫টি।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শনিবার (৬ জুন) সর্বশেষ আপডেট করা তালিকায় উঠে এসেছে এসংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যান। পরিসংখ্যানে রাজশাহী বিভাগের মধ্যে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর ও রাজশাহীকে। এই বিভাগে আংশিক লকডাউন চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ। ফলে দ্রুত নাটোর লকডাউন ঘোষণা হতে পারে। যে কোন সময় আসতে পারে এ ঘোষণা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে জানা যায়, আজ রোববার (৭ জুন) থেকেই কিছু জায়গায় জোনিং ব্যবস্থার মাধ্যমে লকডাউন শুরু হচ্ছে।

বেশি আক্রান্ত এলাকাকে রেড, অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকাকে ইয়োলো ও একেবারে কম আক্রান্ত বা সংক্রমণমুক্ত এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করা হবে। গ্রিন জোনে সতর্কতা এবং ইয়েলো জোনে সংক্রমণ যেন আর না বাড়ে সেজন্য পদক্ষেপ থাকলেও রেড জোনে করোনার বিশেষ গাইডলাইন অনুযায়ী কঠোর হবে পুলিশ। সে অনুযায়ী নাটোরেও কঠোর পুলিশি ব্যবস্থা আসছে।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ২৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৩৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৮৪৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই মারা গেছেন ৩৫ জন।

নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, নিরাপদ থাকার একটিই উপায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলা। পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আমরা করোনা নিয়ন্ত্রনে সর্বশক্তি নিয়োগ করেছি। জনগণকে সচেতন হওয়ার কোন বিকল্প নেই।

নাটোরের জেলা প্রশাসক মো. শহারিয়াজ বলেন, করোনা নিয়ন্ত্রনে বাজার যানবাহন ও পথচারী নিয়ন্ত্রনে প্রথম থেকেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রশাসন সক্রিয় রয়েছে। জনগণকে সচেতন করতে প্রচারনা চালানো হচ্ছে। এছাড়া সরকারের করোনা নিয়ন্ত্রনে সরকার নির্দেশিত কাজ করে যাচ্ছি।

তিনি আরো জানান, জনগনের সচেতনতার কোন বিকল্প নেই।করোনা নিয়ন্ত্রন করতে হলে জনগণকে সচেতনভাবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলাফেরা করতে হবে। তিনি বর্তমানে কঠোর লকডাউন এর ব্যাপারে জানান, আমাদের কাছে এখনো পর্যন্ত এরকম কোন তথ্য আসেনি। আমাদের কাছে তথ্য আসলে এবং সরকারি নির্দেশ আসলে আমরা সেই নির্দেশনা মত কাজ করব।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories