Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

ফের মুসলিম তরুণকে পিটিয়ে হত্যা যোগী রাজ্যে

ফের চুরির অপবাদে পিটিয়ে হত্যার ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। এ ব্যাপারে পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, উত্তরপ্রদেশের বরেলিতে গত রবিবার দুই ব্যক্তিকে চুরির অপবাদে গণপিটুনি দেওয়া হয়। তার জেরে একজনের মৃত্যু হয়। অপরজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পিটিয়ে হত্যার শিকার হওয়া ওই ব্যক্তির নাম রেহান (৩১)। তার মাথায় আঘাতজনিত কারণে মৃত্যু হয়।

নিহতের স্ত্রী অভিযোগ করেন, তার স্বামী ও স্বামীর বন্ধু শাহরুখ যখন নন্দন সিং নামে এক ভ্যক্তির বাড়ির দেওয়ালের সামনে প্রস্রাব করছিলেন তখন নন্দন সিং তাদেরকে ধরে বেধড়ক মারধর শুরু করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে বর্তি করা হয়। সাবা আরও জানান, পুলিশ তাদেরকে প্রথমে জানায় যে তার স্বামীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অচৈতন্য অবস্থায় ভর্তি রয়েছেন। তাকে প্রথমে বরেলির এক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার পরিস্থিতির অবনতি হওয়ায় অ্যাম্বুলেন্স করে দিল্লিতে হাসপাতালের স্থানন্তরিত করার সময় তার মৃত্যু হয়।

সাবার আরও অভিযোগ, তার স্বামী ও স্বামীর বন্ধুকে বাড়ির মালিক নন্দন সিং ও তার সঙ্গীরা মিথ্যা চুরির অপবাদ দিয়েছে। তার স্বামীকে হত্যা করা হয়েছে। তিনি অপরাধীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানান।

পুলিশ সুত্র জানিয়েছে, পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বরেলির এসএসপি সঙ্কল্প শর্মা জানান, রেহানের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। মূল অভিযুক্ত নন্দন সিংকে গ্রেফতার করা হয়েছে।

 

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories