Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

 বহরমপুরে খুন তৃণমূল কর্মী সত্যেন চৌধুরী 

 মুর্শিদাবাদ জেলার বহরমপুরে প্রকাশ্য গুলিতে প্রাণ গেল সত্যেন চৌধুরী নামের এক তৃণমূল কর্মীর। 

রবিবার দুপুরে বহরমপুর থানার অন্তর্গত ভাকুরি চালতিয়া এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে সত্যেনকে কাছ থেকে গুলি করে খুন করে কয়েক জন দুষ্কৃতী। জখম অবস্থায় সঙ্গে সঙ্গে সত্যেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণ করে৷

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। ইতিমধ্যেই খুনের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ কী কারণে এইভাবে খুন করা হল, তা নিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন৷

সূত্রের খবর, বহরমপুরের ভাকুড়ি এলাকায় জনা কয়েক অনুগামীদের নিয়ে নির্মীয়মাণ বহুতলের কাছে বসেছিলেন সত্যেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। একসময় অধীর চৌধুরীর ডান হাত বলে জেলায় পরিচিত ছিলেন এই নেতা। পরে তাঁর সঙ্গে মতভেদের কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন সত্যেন। গত বিধানসভা নির্বাচনের আগে সেই দলের সঙ্গে মতানৈক্যের কারণে দল থেকে দূরেই থাকতেন বলে দলীয় সূত্রের খবর। তবে তৃণমূলের এই কর্মীর মৃত্যুর পিছনে সঠিক কারণ খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories