Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ হাজার টাকা দিলেন বৌদ্ধ সম্প্রদায়েরা

মহঃ আসিফ আহমেদ, এনবিটিভি, কলকাতা: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ হাজার টাকা দিলেন বৌদ্ধ সম্প্রদায়েরা। বুধবার ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে করোনা ভাইরাস এবং আমপান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মানুষের সহায়তার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ হাজার টাকার চেক বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিলেন বৌদ্ধ সন্ন্যাসী ডঃ অরুণ জোতি ভিক্ষু।

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের সদস্য শ্রী বিকাশ বড়ুয়া, ইউনাইটেড সম্পাদক শ্রী সুদীপ বড়ুয়া ও ডক্টর অরুণ জোতি ভিক্ষু জানান, “অনেক বৌদ্ধ সংগঠন নানা ভাবে গরীব অসহায় মানুষের সেবায় কাজ করছেন। সেইসঙ্গে আমরা ইউনাইটেড বুদ্ধিষ্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন পক্ষ থেকে কলকাতা, দার্জিলিং, শিলিগুড়ি সহ সারা বাংলার এক হাজার গরীব পরিবারের হাতে পাঁচশত টাকা করে নগদ অর্থদান করেছি।”

ইউনাইটেড বুদ্ধিষ্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান তথা মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, বৌদ্ধরা অহিংসা পরম ধর্মে বিশ্বাসী এবং ভগবান গৌতম বুদ্ধের ত্যাগ ব্রত মেনে সবসময় মানব সেবায় রত থাকেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের জন্য তিনি বাংলার বৌদ্ধদের ধন্যবাদ জানান।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories