Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ব্লকের চাঁচন্ড এলাকায় গঙ্গা নদীর ভাঙ্গনে আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা

এনবি টিভি মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার অন্যতম বড়ো সমস্যা গঙ্গা নদীর ভাঙ্গন। ভোট আসে ভোট যায় এক সরকার আসে আর এক সরকার যায় কিন্তু মুর্শিদাবাদের এই জলজ্যান্ত সমস্যার কোন সমাধান। বর্ষা এলেই আতঙ্কে দিন কাটাতে হয় গঙ্গা নদীর তীরে বসবাসকারী গ্ৰামগুলিকে। এই বছরও গঙ্গা যেভাবে কেড়ে নিচ্ছে চাষযোগ্য জমি আতঙ্কে রয়েছে গ্রামবাসী কখন না জানি তাঁদের বসত বাড়িটাও নদী গর্ভে চলে যায় এই আশঙ্কায়।মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ব্লকের চাঁচন্ড এলাকায় বিঘার পর বিঘা জমি তলিয়ে যাচ্ছে গঙ্গা অতল গভীরে।একশো মিটার দুরুত্তে রয়েছে বসত বাড়ি আতঙ্কে রয়েছে গ্রামবাসী। স্থানীয়দের অভিযোগ এখন পর্যন্ত খোঁজ মেলেনি প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের।অন্যদিকে গ্রামবাসিরা নিজেদের ভিটে মাটি বাঁচাতে গঙ্গার ধারে বালি বোঝাই বস্তা দিয়ে ভাঙ্গন রোধ করার চেষ্টা করছে। কিন্তু আর কতদিন এইভাবে চলবে ভিটে মাটির হারানোর আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা।গঙ্গার তীরে বসবাসকারী মানুষদের কাতর আবেদন প্রশাসনিক অধিকারিকদের কাছে যেন শীগ্রই ভাঙ্গন রুখতে নদী বাঁধানোর কাজ শুরু করে সরকার। স্থানীয় মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে চোখেমুখে কান্নার রোল, প্রশাসনের কোনো মাথাব্যথা নেই স্থানীয় মানুষ দাবি করছেন যদি এইভাবে গঙ্গা তার ভয়াবহ রূপ ধারণ করে তাহলে হয়তো চাচন্ড, লহরপুর এলাকা সামশেরগঞ্জ এর মানচিত্র থেকে হারিয়ে যাবে। গতবছর গঙ্গার ভয়াবহ ভাঙ্গনে ধুসরিপাড়া, ধানঘরা এলাকার প্রায় ১৫০ বাড়ী গঙ্গাবক্ষে তলিয়ে যায়।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories