Friday, July 24, 2026
26.5 C
Kolkata

যৌন হয়রানির প্রতিবাদে পদক ফিরিয়ে দিলেন ভারতের কুস্তিগীর

নারী খেলোয়াড়দের যৌন হয়রানির প্রতিবাদে দুটি জাতীয় পদক ফিরিয়ে দিয়েছেন কুস্তিগির ভিনেশ ফোগাত।

শনিবার (৩০ ডিসেম্বর) সড়কের পাশে তিনি পদকগুলো ফেলে আসেন।

২০২৩ সালের জানুয়ারি থেকে কুস্তিগিররা যৌন হয়রানির বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। তাদের অভিযোগ, রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সাবেক প্রধান ব্রিজ ভূষণ সিং বছরের পর বছর ধরে নারী কুস্তিগিরদের যৌন হয়রানি করেছেন।

অভিযোগ অস্বীকার করেছেনব্রিজ ভূষণ সিং। 

ফোগাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে পুরস্কারগুলো ফিরিয়ে দিতে চেয়েছিলেন, তবে পুলিশের বাধার কারণে তা সম্ভব হয়নি। গতকাল শনিবার ফোগাত দিল্লিতে সড়কের পাশে পদকগুলো ফেলে আসেন। তিনি আরও বলেন, কুস্তিগিরেরা যখন ন্যায়বিচার পাওয়ার জন্য সংগ্রাম করছেন, তখন এ ধরনের সম্মাননা ধরে রাখাটা অর্থহীন।

ফোগাত তাঁর খেলরত্ন পুরস্কার পান ২০২০ সালে। ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার এটি।

গত মে মাসে আন্দোলনকারী কুস্তিগিরেরা অভিযোগ করেন, দিল্লিতে বিক্ষোভ করার সময় পুলিশের নিপীড়নের শিকার হয়েছেন তাঁরা।
চলতি মাসের শুরুর দিকে ব্রিজ ভূষণের এক ঘনিষ্ঠ সহযোগীকে ভারতের রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট করা হয়েছে। এতে আন্দোলনকারী কুস্তিগিরেরা আরও ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

২৯ বছর বয়সী ফোগাত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে পদক পেয়েছেন। আন্তর্জাতিক নারী কুস্তিগিরদের একটি পরিবারের এ সদস্য ক্রীড়াঙ্গনে নারীবিদ্বেষী আচরণের বিরুদ্ধে সোচ্চার থাকেন।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories