Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

রাণীনগরে পপুলার ফ্রন্টের নেতার উপর হামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শাহ আলমের গ্রেফতারের দাবিতে ইসলামপুরে বিশাল প্রতিবাদ

 

বিধানসভা নির্বাচনের সময় যতো এগিয়ে আসছে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর আক্রমনের অভিযোগ উঠছে শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।এবার ভারতের অন্যতম সামাজিক সংগঠন পপুলার ফ্রন্টের নেতার উপর হামলার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে । সোমবার মুর্শিদাবাদের রাণীনগর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহ আলম সরকার ও তার অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলো পপুলার ফ্রন্টের রাজ্য কমিটির সদস্য ও ডোমকল মহকুমা সভাপতি হাকিকুল ইসলামের উপর ।
এই প্রসঙ্গে হাকিকুল ইসলাম বলেন যে শাহ আলম সরকার আমাদেরকে সৌজন্যে সাক্ষাতের জন্য ডেকে পাঠাই ।আমি ও আমাদের সদস্য ফিরোজ সেখ, গোলাম হোসেন তার সঙ্গে সাক্ষাতের জন্য নির্ধারিত স্থানে যায়। পরে আলোচনার মধ্যেই হটাৎ করে রাজনীতি করতে এসেছিস বলে শাহ আলম তার দেহরক্ষীর হাত থেকে লাঠি নিয়ে আমার উপর ও আমাদের সদস্যদের হামলা করে।তার সঙ্গে কয়েকজন তৃণমূল আশ্রিত গুন্ডারা প্রহার শুরু করে।এমনকি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পোস্ট করা হলে পপুলার ফ্রন্টের সদস্যদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূলের নেতারা এমনটাই অভিযোগ।
ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ডোমকল এসডিপিও কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ।এই পরিকল্পিত হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন মহল।
শুক্রবার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অবিলম্বে হাকিকুল ইসলামের উপর আক্রমনকারী রানিনগর ২ ব্লকের সভাপতি শাহ আলম সরকার সহ অন্যান্য গুন্ডা বাহিনীর গ্রেফতারের দাবিতে ইসলামপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় । উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্টের জেলা কমিটির নেতা মাসুদুল ইসলাম, ডোমকল মহকুমা সম্পাদক সেলিম মন্ডল, হাফিজুল ইসলাম, সাহের আলম সহ অন্যান্য নেতৃত্ব । এই হাজার হাজার মানুষ এই দিনের বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে শাহ আলমের গ্রেফতারের দাবিতে গর্জে উঠে ।
অবিলম্বে যদি শাহ আলম সহ অন্যান্য নেতাদের যদি গ্রফতারি না করা হয় আগামীতে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে পথে নামবে বলে হুঁশিয়ারি দেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতারা ।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories