Sunday, March 8, 2026
31.2 C
Kolkata

শহরের রাস্তায় নগ্ন হয়ে ঘুরলেন মদ্যপ তরুণী, ধরতে নাজেহাল পুলিসের

এনবিটিভি ডেস্ক: কলকাতার রাজপথে মধ্যরাতে এক মত্ত তরুণীকে নিয়ে রীতিমতো কালঘাম ছুটল কলকাতা পুলিশের কর্মীদের। প্রায় একঘন্টা রেড রোডে ওই মত্ত তরুণী প্রায় নগ্ন হয়ে ঘুরে বেড়ালেন। তাঁকে থামাতে গিয়ে নাজেহাল হতে হল পুলিশকর্মীদের। অভিযোগ, ওই তরুণী কর্তব্যরত পুলিশকর্মীদের গালিগালাজ ও মারধোরও করেছেন।

এরপর লালবাজার থেকে মহিলা পুলিশ ডেকে কোনও রকমে তাঁকে পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাত প্রায় একটা, শুনসান রেড রোড ধরে মত্ত অবস্থায় এক তরুণী টলমল পায়ে ঘুরে বেড়াচ্ছে। শরীরের উর্ধ্বাংশের পোশাক সম্পূর্ণ খোলা, নিম্নাংশের পোশাক থাকলেও সেটা প্রায় উন্মুক্ত।

পথচলতি গাড়ি চালকরা প্রথমে ভেবেছিলেন ওই তরুণী হয়ত মানসিক ভারসাম্যহীন। কিন্তু স্থানীয় কয়েকজনের দাবি, ওই তরুণী এক যুবকের সঙ্গে বসে মদ্যপান করেছেন ময়দান চত্বরে। এরপরই তাঁকে মত্ত অবস্থায় ফেলে রেখে পালায় ওই যুবক।

খবর যায় ময়দান ও হেস্টিংস থানায়। পুলিশ আসে, কিন্তু মহিলা পুলিশ না থাকায় প্রথমে বাগে আনা যায়নি ওই মত্ত তরুণীকে। প্রায় ঘন্টাখানেক হাঙ্গামা করে ওই মত্ত তরুণী। সেইসময় সে উপস্থিত পুলিশকর্মীদের গালিগালাজ ও মারধোরও করেছে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা, গিয়েছে ওই তরুণীর বাড়ি হাজরার কাছে পদ্মপুকুর এলাকায়। বাড়িতে মা ও ভাইয়ের সঙ্গে থাকে। ২০১০ সালে তাঁর বাবা মারা গিয়েছেন। ওই তরুণীর সঙ্গে যে যুবক মদ্যপান করেছিল তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।

Hot this week

বুলডোজারের পর ভোটার তালিকাতেও ধাক্কা! অসমে উচ্ছেদ হওয়া বহু বাংলাভাষী মুসলিমের নাম বাদ

আগে বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছিল। এবার...

হোলির রং নিয়ে বিতর্কে উত্তেজনা, উত্তরপ্রদেশে ১০৮ জনের বিরুদ্ধে মামলা

হোলির দিনে রং ছোড়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে উত্তরপ্রদেশের...

গোরক্ষার নামে হামলার অভিযোগ, রাজস্থানে গুলি করে খুন হরিয়ানার মুসলিম ট্রাক চালক আমির

গোরক্ষা বাহিনীর হামলার অভিযোগে রাজস্থানে খুন হলেন ২৮ বছরের...

হোলির শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা, মোদি–নেতানিয়াহুর পোস্টার ঘিরে বিতর্ক কর্ণাটকে

কর্ণাটকের বেলাগাভিতে হোলির একটি শোভাযাত্রাকে ঘিরে নতুন করে বিতর্ক...

Topics

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

Related Articles

Popular Categories