Saturday, September 5, 2026
28 C
Kolkata

কুইজ ও সংবর্ধনা অনুষ্ঠানে মুখর মুসলিম ইনস্টিটিউট, সম্মান জানানো হলো সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের

মুসলিম ইনস্টিটিউটের শিক্ষা উপ-কমিটির উদ্যোগে শহরের ‘কাদের নওয়াজ হল’-এ আয়োজিত হল এক প্রাণবন্ত শিক্ষামূলক অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণে পুরো হলজুড়ে ছিল উৎসবের আবহ। পড়াশোনার পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

দিনের প্রধান আকর্ষণ ছিল ‘কম্পিটিটিভ মাইন্ড কুইজ’ প্রতিযোগিতা। মোট ৫১টি দল এতে অংশ নেয়। টানটান উত্তেজনার মধ্যে জ্ঞান ও উপস্থিত বুদ্ধির লড়াই চলে শেষ পর্যন্ত। সব দলকে পিছনে ফেলে আরশাদ ইকবাল ও বিকাশ যাদবের দল প্রথম স্থান দখল করে নেয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এছাড়াও সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে সফল প্রার্থীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন। কীভাবে সময় ব্যবস্থাপনা করতে হয়, নিয়মিত পড়াশোনার কৌশল কী এবং মানসিক চাপ সামলে এগোতে হয়,এসব বিষয়ে তারা শিক্ষার্থীদের পরামর্শ দেন।

WBCS ২০২২ ও ২০২৩ ব্যাচে উত্তীর্ণ কয়েকজন কৃতী—মোহাম্মদ শামশাদ, গুলরেজ আনোয়ার, মোহাম্মদ ইরফানুল হক, সাহিল ইসলাম, কাউসার ইমাম ও এস কে জাহিরুদ্দিনকে সংবর্ধনা জানানো হয়। তাদের সাফল্য নবীনদের অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি ড. নাইয়িম আনিস। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন শিক্ষা উপ-কমিটির সম্পাদক মোহাম্মদ শামসুস সালেহীন। প্রতিযোগিতা, সম্মাননা ও দিকনির্দেশনার সমন্বয়ে দিনটি শিক্ষার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories