Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

মুসলিমকে উদ্দেশ্য করে ‘পয়েন্ট-ব্ল্যাঙ্ক শট’ বিতর্কে হেমন্ত বিশ্ব শর্মাকে ছাড় দিয়ে রন বিকাশ গৌরবকে বহিস্কার করলি বিজেপি

অবশেষে মৌনতা ভাঙলো বিজেপি! সাম্প্রতিক সমাজমাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার একটি AI নির্মিত ভিডিও ভাইরাল হয়েছিল। যা দেখার পর গোটা দেশ জুড়ে তীব্র নিন্দা সমালোচনা এবং বিরোধিতা শুরু হয়েছিল। ভিডিওটিতে দেখা যাচ্ছিল, এক মুসলিমকে আগ্নেয়াস্ত্র দিয়ে লক্ষ্য করছেন হেমন্ত বিশ্ব শর্মা।

কংগ্রেসসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি হেমন্ত বিশ্ব শর্মার এমন নিন্দনীয় ভিডিওর জন্য, তাকে পদত্যাগ এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানায়। দীর্ঘদিন ধরে ঘটনা প্রসঙ্গে নিশ্চুপ থাকার পর অবশেষে বিজেপির মৌনতা ভাঙলো। তবে অসম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা না নিয়ে, দলের সোশ্যাল মিডিয়া কো-কনভেনর রন বিকাশ গৌরবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ, তিনিই মুখ্যমন্ত্রীকে নিয়ে তৈরি হওয়া বিতর্কিত ভিডিওটি দলের সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেছিলেন। সমালোচনা বাড়তে থাকায় বিজেপি ভিডিওটি মুছে ফেলে এবং অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। পরে জানা যায়, রন বিকাশ গৌরবই ভিডিওটি তৈরি ও আপলোড করেছিলেন। প্রথমে তাঁকে দায়িত্ব থেকে সরানো হয়, তারপর আনুষ্ঠানিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, ভিডিওটির সঙ্গে তাঁর কোনও যোগ নেই এবং এটি দলের সরকারি অবস্থানও নয়। তিনি বলেন, তাঁর রাজনৈতিক অবস্থান বরাবরই অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories