Wednesday, October 28, 2026
24 C
Kolkata

শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যলয়ের ছাত্রসমাজের উদ্যেগে ধর্ষনবিরোধী প্রতিবাদ সমাবেশ ও মোমবাতি প্রজ্জলন

 

মনিরুল ইসলাম মেরাজ

গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ছাত্রসমাজ ও শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সচেতন ছাত্রসমাজের উদ্যেগে চলমান প্রতিহিংসা, ধর্ষন, নির্যাতন, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আজ সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জলন এবং প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ছাত্রসমাজের প্রথম কর্মসূচিতে স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জলন করা হয় এবং পরবর্তীতে ১মিনিট নিরবতা পালন করা হয়। তারপর স্মৃতিসৌধ প্রাঙ্গন থেকে প্রতিবাদ মিছিল নিয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

উক্ত সমাবেশে ছাত্রসমাজের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন।
এসময় সেই আন্দোলন থেকেই পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী বৃহস্প্রতিবার সকাল ১০টায় প্রতিবাদ সমাবেশ ও প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদানের ডাক দেওয়া হয়।
পরবর্তীতে প্রতিবাদ সমাবেশ থেকে মিছিল নিয়ে তা বিভিন্ন সড়ক ঘুরে আবার স্মৃতিসৌধে এসে শেষ হয়।

শ্রীপুরে ছাত্রসমাজের উক্ত কর্মসূচিতে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রসহ সর্বস্তরের ছাত্ররা যোগদান করে।
এসময় তারা দেশের কল্যানের সার্থে যেকোনো কর্মসূচি আহ্বানের কথা ব্যাক্ত করেন।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories