Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

রাজস্থানের আজমিরে ইমামকে মসজিদে পিটিয়ে হত্যা

রাজস্থানের আজমিরে  মসজিদের ইমামকে পিটিয়ে হত্যা করেছে তিন মুখোশধারী দুষ্কৃতীকারী।

শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত মাওলানা মোহাম্মদ মাহির আজমিরের কাঞ্চন নগরের মোহাম্মদী মসজিদে ইমামতি করতেন। তিনি  উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা।

রামগঞ্জ পুলিশ জানায়, শনিবার সকালে পুলিশ মসজিদে পৌঁছে মাওলানা মোহাম্মদ মাহিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আজমিরের জওহরলাল নেহেরু হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্র সিং খেরি।

পুলিশ জানিয়েছে, ইমাম তার ছয় বছরের শিশুটি নিয়ে মসজিদের পাশের একটি ঘরে ঘুমাচ্ছিলেন তখন ঘটনাটি ঘটে। তিনজন মুখোশধারী লোক রুমে ঢুকে ইমামকে লাঠি দিয়ে মারতে শুরু করে। এ সময় শিশুদের ভয় দেখানো হয় তারা কোন শব্দ করলে তাদেরও মেরে ফেলা হবে। হামলাকারীরা ইমামের মোবাইল ফোনও সঙ্গে নিয়ে যায় বলে জানিয়েছে তারা।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories