Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

করোনা মহামারীতে রক্তের ঘাটতি মেটাতে কাজ করে চলেছে হেল্প ফর ফাউন্ডেশন

নিজস্ব সংবাদদাতা: কালিয়াচক 2 নম্বর ব্লকের একটি স্বেচ্ছাসেবী সংস্থা হেল্প ফর ফাউন্ডেশন এই করণা মহামারীর মধ্যে রাতদিন এক‌ইভাবে সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছে। বর্তমানে এই চরম সংকটের মধ্যে জেলার কোথাও রক্তদান শিবির না হ‌ওয়াই এই ফাউন্ডেশন এর সদস্যরা প্রতিদিন ব্লাড ব্যাংকে গিয়ে রোগীদের রক্ত দিয়ে সহযোগিতা করছেন। বিশেষ করে থালাসেমিয়া রোগী , প্রসূতি মায়েদের, এবং ডায়ালাইসিস রোগীদের ক্ষেত্রে রক্তের যোগান দিয়ে চলেছে। এই সংস্থা জেলার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির এবং রক্তদানের প্রয়োজনীয়তা এবং রক্তদানের সচেতনতা গড়ে তোলার কাজ করে চলেছে। বিশেষ করে থালাসেমিয়া সচেতনতা গড়ে তোলার জন্য এই সংস্থা প্রচার অভিযান সারাবছর চালিয়ে যাচ্ছে। ফাউন্ডেশনের সম্পাদক সামিউল আহমেদ জানান যে, আমাদের ফাউন্ডেশন এর প্রত্যেকটা সদস্য সক্রিয় ভাবে মানব সেবার কাজ করে চলেছে। তিনি অভিযোগ করেন যে, মালদা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ব্লাড ব্যাংকের পরিকাঠামো উন্নত করা এবং রক্তদাতাদের বিশ্রামের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। অনেক সময় রক্তদাতা বেশি হওয়ার জন্য ব্লাড ব্যাংকে রক্ত সংগ্রহ করতে প্রচন্ড অসুবিধা হয়, এবং বিশ্রামাগার না থাকার জন্য অনেক সময় রক্তদাতাদের ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে থাকে। তাই অবিলম্বে ব্লাড ব্যাংকের পরিকাঠামো উন্নত করতে হবে এবং রক্তদাতাদের বিশ্রামের ব্যবস্থা করতে হবে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories