Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

১১ বছর কর্মস্থলে না থেকেও চাকরিতে জামালপুর জেলা ইসলামপুরের এমপিকন্যা:

জামালপুর প্রতিনিধি, এনবিটিভি।

২০০৯ সালে জামালপুরের ইসলামপুরে অবস্থিত জগৎ জ্যেতি ক্ষেত্র মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান ফারজানা হক। কিছুদিন পর অসুস্থতার কথা বলে ১ মাসের ছুটি নিলেও আজ ১১ বছর হয়ে গেল, তিনি কর্মস্থলে ফেরেননি। তবে এখনো বহাল তবিয়তে আছে তার চাকরি । স্থানীয়দের অভিযোগ, বাবা জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের প্রভাব খাটিয়ে চাকরি টিকিয়ে রেখেছেন তিনি।

জানা যায়, স্কুল থেকে ছুটি নেওয়ার পর বাড়িতে কিছুদিন কাটিয়ে স্বামী-সন্তানসহ অস্ট্রেলিয়ায় চলে যান ফারজানা হক। তারপর ১১ বছর কাটলেও কোনোদিন স্কুলের সঙ্গে যোগাযোগ করেননি। প্রথমে বেশ কয়েক বছর স্থানীয় শিক্ষা কর্মকর্তারাও বিষয়টা জানতেন না। স্কুল থেকেও বিষয়টি গোপন করা হয়।

প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান বলেন, শুনেছি কিছুদিন পর অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে এর একটা সুরাহা করবেন ফারজানা হক। এর বেশি কিছু আমি বলতে পারছি না।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টা অন্যায় তো বটেই। কোনো যোগাযোগ ছাড়া এত বছর কর্মস্থলের বাইরে থাকাটা আইনেরও লঙ্ঘন। এ নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে একটা রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরপরই একটা ব্যবস্থা নেওয়া হবে।

নিজের মেয়ের এই ঘটনার ব্যাপারে জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বলেন, আগস্ট-সেপ্টেম্বরের দিকে অস্ট্রেলিয়া থেকে দেশে আসবে আমার মেয়ে। তখনই এই সমস্যার একটা সমাধান করা হবে।

সুত্রঃ 24 Live Newspaper
পোস্ট সহায়তায়ঃ Jamalpur Times

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories