Saturday, July 25, 2026
26.2 C
Kolkata

কাশ্মীরে যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে নিহত ১০

শ্রীনগর-জম্মু মহাসড়কে যাত্রীবাহী গাড়ি গভীর খাদে পড়ে ১০ জন নিহত হয়েছেন।

প্রাথমকিভাবে জানা গেছে নিহতদের সবাই ছিলেন অভিবাসী শ্রমিক। তারা কাজের উদ্দেশ্যে শ্রীনগরে যাচ্ছিলেন। গাড়িটি হাইওয়য়ে থেকে ৩০০ ফুট গভীরে একটি খাদে পড়ে গেলে গাড়িতে থাকা ১০ শ্রমিকের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে।  রামবান জেলার ব্যাটারি চেশমা নামক স্থানে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি।

প্রবল বৃষ্টির মধ্যে মৃতদেহ উদ্ধারের জন্য কাশ্মিরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের পাশাপাশি পুলিশও সেখানে উদ্ধার অভিযান শুরু করেছে।

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।  নিহতদের পরিবারকে সকল সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মনোজ সিনহা বলেছেন, ‘রামবনে দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনার কথা জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত, যাতে মূল্যবান অনেক প্রাণ হারিয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ভুক্তভোগীদের আত্মীয়দের নিয়ম অনুযায়ী সব ধরনের সহায়তা দেওয়ার জন্য আমি জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছি।’

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories