Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ভোটারদের মধ্যে ১০০০ টাকার কুপন বিলি বিজেপির

তৃতীয় দফার নির্বাচনে রায়দীঘিতে ভোটের লাইনে কুপন বিলি করার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভা কেন্দ্রের লালপুর এলাকার ঘটনা। অভিযোগ, এই এলাকারই একটি বুথে ভোটারদের একাংশের মধ্যে ১ হাজার টাকার কুপন বিলি করেছেন বিজেপি-র কর্মী সমর্থকরা।

কুপন বিলি করার অভিযোগ উঠতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোট চলাকালীন লালপুর এলাকার একটি বুথে পরিদর্শনে যান সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়। তাঁর যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই সেখানে উত্তেজনা তৈরি হয়। গত ১ এপ্রিল জয়নগরের পদুয়ার মোড়ে জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেইসব হাতে যোগদান করা বহু মানুষকে বিজেপিতে ভোট দিতে বলা হয়েছিল ওই কুপন দিয়ে।

 

অভিযোগ, বেশ কিছু ভোটারকে হাজার টাকার কুপন দিয়ে বিজেপি-কে ভোট দিতে বলা হচ্ছে। বিষয়টি জানাজানি হতেই সিপিএমের কর্মী সমর্থরাও সেখানে জড়ো হন। এর পরই তিন দলের সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে বচসা শুরু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে, অরবিন্দ নামে এক বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।

 

এ বিষয়ে রায়দিঘির তৃণমূল প্রার্থী অলোক জলদাতা বলেন, “ভোটে জিততে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। টাকা ছড়িয়ে বেআইনি ভাবে ভোট করাতে চাইছে তারা। যদিও কোনও লাভ হবে না। ভোটে আবারও তৃণমূল জিতবে। বিজেপি-র নোংরা খেলায় মানুষ আর পা দেবে না।” অন্য দিকে, বিজেপি প্রার্থী শান্তনু বাপুলি কুপন বিলির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি পাল্টা বলেন, “সম্পূর্ণ মিথ্যে কথা বলছে সিপিএম ও তৃণমূল। বিজেপির তরফে কোন টিকিট বিলি করা হয়নি।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories