Friday, July 24, 2026
26.7 C
Kolkata

মহারাষ্ট্রে চলন্ত বাসে আগুন, জীবন্ত দগ্ধ ২৬ জনের মৃত্যু 

এনভিটিভি, ওয়েব ডেস্ক:ফের ভয়াবহ বাস দুর্ঘটনা । মহারাষ্ট্রের সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে অর্থাৎ মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে  একটি বাসে ভয়াবহ আগুন লেগে মৃত্যু হয় ২৬ জনের। শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, ঘটনার সময় অভিশপ্ত বাসটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। বাসে সবাই ঘুমের মধ্যে ছিলেন। হঠাৎ করেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফলে কেউ বাস থেকে বেরিয়ে আসতে পারেনি বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শনিবার মধ্যরাত ২ টো নাগাদ এই ঘটনাটি ঘটেছে বুলধানা জেলায়। বাসটি মহারাষ্ট্রের যবৎমল থেকে পুণে যাচ্ছিল। আর সেসময়ই হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি বলেছিলেন, ‘বাস থেকে ২৫টি মৃতদেহ বের করা হয়েছে। বাসটিতে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। আহত হয়েছেন ৬-৮ জন। আহতদের বুলধানা সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।’  এছাড়াও বুলধানার এসপি সুনীল কাদাসানে জানিয়েছেন, মধ্যরাতে বাসটির একটি টায়ার ফেটে যায়। এরপরই বাসটি উল্টে যায় ও তাতে আগুন ধরে যায়। এরপর বাসের ভিতরে আটকা পড়ে যান যাত্রীরা। ফলে বাসের ভিতরেই আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁদের। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে খবর পুলিস সূত্রে। তবে বাসের চালক কোনওমতে প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানা গিয়েছে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories