Friday, July 24, 2026
27.1 C
Kolkata

প্রতি বুথে ৫০-৫০ অনুপাতে বাহিনী, নির্দেশ হাইকোর্টের

এনভিটিভি, ওয়েব ডেস্ক: নির্বাচনের সময় সমস্ত বুথে ৫০-৫০ অনুপাতে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ থাকুক। এমনটাই চায় কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে বুথগুলিতে অস্বাভাবিক পরিস্থিতি রয়েছে। কেন্দ্রীয় এবং রাজ্য পুলিশের দুজন করে প্রতিনিধি দিলে পরিস্থিতি সামাল দেওয়া যেতে পারে। বুথে পোলিং অফিসারদের নিরাপত্তার কথা জানিয়ে আদালতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানিয়েছিল সংগ্রামী যৌথমঞ্চ। তার প্রেক্ষিতেই এই পরামর্শ দেওয়া হয়েছে। সূত্রের খবর, বাহিনী ভাগাভাগি ও নিরাপত্তার বিষয়টির দায়িত্বে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার বিএসএফের আইজি। এদিন রাজ্য আদালতে জানিয়েছিল প্রতি বুথে ৭০ শতাংশ রাজ্য পুলিশ এবং ৩০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকবে। সেই আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories