Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ইংরেজবাজারে গরু রাখা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদের জের, সংঘর্ষে আহত উভয়পক্ষের ৬ জন

ইংরেজবাজার: গরু রাখা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদের জেরে সংঘর্ষে আহত উভয় পক্ষের ৬ জন। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নরোত্তমপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, বাড়ির সামনে মহম্মদ মুসাফিরদের গরু বাঁধা ছিল। সম্প্রতি আসরাফুল শেখরা নতুন গাড়ি কিনেছেন। সেই গাড়ি বাড়িতে ঢোকার জন্য বাঁধা হয়ে দাঁড়ায় গরু। ফলে আশরাফুলরা গরুটিকে খুলে দেন। এরপরই ঘটনার প্রতিবাদ জানায় মহম্মদ মুসাফির ও তাঁর পরিবারের সদস্যরা।

এরপরই রাত্রিবেলা এই নিয়ে আসরাফুল ও মুসাফিরের পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ এরপর আসরাফুল দলবল নিয়ে এসে মুসাফিরের পরিবারের ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে দুই পরিবরের ছয়জন গুরুত্বর আহত হয়। তাঁদের চিৎকারের প্রতিবেশিরা ছুটে এসে তাঁদের উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করেন। মহম্মদ মুসাফিরের অবস্থা আশঙ্কাজনক। মালদা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ যায়। নতুন করে যাতে এলাকা উত্তপ্ত না হয় সেই কারনে রাতভর এলাকায় টহলদারি চালায় পুলিশ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories