Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

আলজেরিয়ায় গ্যাস বিস্ফোরণে মৃত ৮, আহত ৬

পশ্চিম আলজেরিয়াতে গ্যাস বিস্ফোরণের কারণে ৮ ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার এ গ্যাস বিস্ফোরণের ঘটনায় আরো ৬ ব্যক্তি আহত হয়েছেন। আলজেরিয়ার বেসামরিক সুরক্ষা সেবার (ফায়ার সার্ভিস) বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।আলজেরিয়ার সেতিফ প্রদেশের আইন ওলমেনে শহরের এক ভবনের মধ্যে বিস্ফোরণের কারণে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় গ্যাস বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন আশেপাশের বাড়িগুলোতেও ছড়িয়েছে।আলজেরিয়ার বেসামরিক সুরক্ষা সেবার (ফায়ার সার্ভিস) এক বিবৃতিতে বলা হয়েছে, এ গ্যাস বিস্ফোরণের ঘটনায় আরো ছয় ব্যক্তি পুড়ে গেছেন। তাদেরকে শহরের সরকারি হাসপাতালে নেয়া হয়েছে। এখনো ওই এলাকাতে উদ্ধার অভিযান চলছে। এছাড়া অন্য হতাহত ব্যক্তিদেরও খোঁজ চলছে।আলজেরিয়ান সোনেলগাজ ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস কোম্পানি বলেছে, একটি পারফিউম বা সুগন্ধি তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন বিভিন্ন ভবনে ছড়িয়ে পড়েছে। এ সময় বেশ কয়েকটি ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories