Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইসরায়েলি গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা ৬ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি বাহিনীর গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

বুধবার ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা মানুষের ওপর গুলি চালালে আহত হয়েছে আরো অনেক ফিলিস্তিনি নাগরিক।

এই খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রনালয়।

জানা যায়, বুধবার দক্ষিণ গাজা সিটির কুয়েত চত্বরে ত্রাণের জন্য ছুটে যাচ্ছিলেন গাজাবাসীরা। ঠিক তখনই তাদের ওপর গুলি বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। গুলিবিদ্ধ হয়ে সেখানেই মারা যান ছয়জন ক্ষুধার্ত ফিলিস্তিনি।

ক্ষুধার্ত ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করার বিষয়ে জানতে চাইলে কোনও মন্তব্য করেনি ইসরায়েলের সামরিক বাহিনী।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১৬০তম দিন। এখন পর্যন্ত ৩১ হাজার ৩৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৩ হাজার ১৩৪ জন। অপরদিকে, হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories