Saturday, September 5, 2026
28 C
Kolkata

দেশে মোট করোনা আক্রান্ত ৭,৬৭,২৯৬ জন, মৃত ৯,২৫০, মোট সুস্থ ৪,৭৬,৩৭৮

এনবিটিভি ডেস্ক: ফের করোনা সংক্রমণের রেকর্ড দেশে। ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৪,৮৭৯ জন। মারা গিয়েছেন ৪৮৭ জন। বৃহস্পতিবার সকালে দেশে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭,৬৭,২৯৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, সুস্থ হয়েছেন ৪,৭৬,৩৭৮ জন। সুস্থতার হার ৬২.০৮ শতাংশ, পজিটিভের হার ৯.৩১ শতাংশ।

মহারাষ্ট্র এখনও সবথেকে খারাপ জায়গায়। সেরাজ্যে আক্রান্ত মোট ২,১৭,১২১ জন। মারা গিয়েছেন ৯,২৫০ জন। এরপরই তামিলনাডু। সেরাজ্যে মোট আক্রান্ত ১,১৮৫৯৪ জন। মারা গিয়েছেন ১,৬৩৬ জন। দিল্লিতে আক্রান্ত মোট ১,০২, ৮৩১ জন, মৃত ৩,১৬৫ জন।

পশ্চিমবঙ্গেও বুধবার সংক্রমণ সর্বোচ্চ। মোট আক্রান্ত ২৪,৮২৩ জন, মোট মৃত ৮২৭ জন। ঝাড়খণ্ডে করোনায় নতুন আক্রান্ত ৭৮ জন। মোট আক্রান্ত ৩,১৩৪ জন। মধ্যপ্রদেশের ইন্দোরে আক্রান্ত ৫,০৪৩ জন, মৃত ২৫৫ জন। রাজস্থানে বুধবার ৬৫৯টি নতুন সংক্রমণ ও ১০টি মৃত্যু রেকর্ড হয়েছে। মোট আক্রান্ত সেরাজ্যে ২২,০৬৩ জন, মোট মৃত ৪৮২ জন।মে মাসের শেষে বেঙ্গালুরুতে আক্রান্তের সংখ্যা ছিল ৩৫৮ জন। ৩০ জুনে তা দাঁড়িয়েছে ৪,৫৫৫ জন। বুধবার মোট সংক্রমিত হয়েছেন ১২,৫০৯ জন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories