Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

নেশা জাতীয় দ্রব্য বিক্রি করার প্রতিবাদ করায় আক্রান্ত একই পরিবারের ৭ জন

মালদা: নেশা জাতীয় দ্রব্য বিক্রি করার প্রতিবাদ করায় মহিলা সহ একই পরিবারের সাতজনকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার চন্ডিপুর এলাকায়।

জানা গিয়েছে, আক্রান্তরা বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তরা হলেন আজতাক সেখ, রহিম সেখ, সেলিম সেখ এবং মহিম শেখ -সহ কয়েকজন মহিলা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী একরামুল শেখ, আতাউল শেখরা নামে দুই ব্যক্তি গ্রামে নেশা জাতীয় দ্রব্য বিক্রি করতো। ঘটনার প্রতিবাদ করেছিলেন আক্রান্তরা। অভিযোগ, এই নিয়ে তিন দিন আগে পাড়াতে গন্ডগোল হয়। শনিবার সকালে আবারও অভিযুক্তরা তাদের বাড়িতে চড়াও হয়ে পরিবারের সকলকে মারধর করে। ঘটনায় তাদের পরিবারের মোট সাতজন আহত হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories