Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

কাজাকিস্তানে বিক্ষোভ-দাঙ্গায় গ্রেপ্তার ৭৯৩৯

কাজাখস্তানে সপ্তাহব্যাপী চলা সরকারবিরোধী বিক্ষোভ-দাঙ্গায় ৭ হাজার ৯৩৯ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সোমবার (১০ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। সোভিয়েত ইউনিয়ন থেকে বেড়িয়ে আসার পর এটি মধ্য এশিয়ার এ দেশটিতে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে গত সপ্তাহ থেকে আন্দোলন শুরু করে কাজাখস্তানের জনগণ। সরকারের দমন নীতির কারণে শান্তিপূর্ণ আন্দোলনটি সহিংসতায় পরিণত হয়। সে সময় বিক্ষোভকারীরা বেশকিছু সরকারি ভবন দখল ও তাতে আগুন ধরিয়ে দেয়।এদিকে আন্দোলন শুরুর পর থেকেই কাজাখস্তান সরকার দাবি করে আসছে এ আন্দোলনের পেছনে ‘সন্ত্রাসী সংগঠন’ এবং বিদেশীদের হাত রয়েছে।এর আগে গত সপ্তাহে দেশটির জাতীয় নিরাপত্তা বাহিনীর সাবেক প্রধান করিম মাসিমভকে আটক করা হয়েছে। প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ ‘রাষ্ট্রদ্রোহিতার’ অভিযোগে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার অল্প সময়ের মধ্যেই মাসিমভকে আটক করে নিরাপত্তা বাহিনী।কাজাখস্তানে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই তা সহিংসতায় পরিণত হতে শুরু করে। এখন পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৬৪ জন নিহত হয়েছে। তবে দেশটির সরকার ও স্বাস্থ্য বিভাগ এতো সংখ্যক মানুষ নিহত হওয়ার বিষয়টি এখনো স্বীকার করেনি।স্বরাষ্ট্রমন্ত্রী ইরলান কারিন সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, ‘আমাদের দেশের বিরুদ্ধে অভ্যন্তরীন ও কিছু বিদেশি শক্তি ষড়যন্ত্র করছে।’ সন্দেহের তালিকায় কারা আছেন এমন প্রশ্ন করা হলে তিনি সে বিষয়ে কোনো উত্তর দেননি।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories