Tuesday, October 20, 2026
27 C
Kolkata

বিজেপির শাসনে দলিত নিপীড়ন: মধ্যপ্রদেশের ছত্রপুরে তিন মাস রেশন না পেয়ে প্রাপ্য রেশনের দাবি জানলে বচসায় যুবককে গুলি

মধ্যপ্রদেশের ছত্রপুর জেলার বিলহারি গ্রামে রেশন নিয়ে তর্কের জেরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। রবিবার সকালে ১৯ বছরের দলিত যুবক পঙ্কজ প্রজাপতি তার ভাই আশীষের সঙ্গে গ্রামের রেশন দোকানে গিয়েছিল। তিন মাস ধরে রেশন না পাওয়ার কথা বলতে গেলে দোকানের মালিক প্রবীণ পাটেরিয়া, তার ভাই নবীন আর রামসেবক আরজারিয়ার সঙ্গে তাদের ঝগড়া বাধে। পরে দুই দলিত যুবক পরিবার নিয়ে ফিরে এলে এই তিনজন তাদের গালিগালাজ আর মারধর শুরু করে। হঠাৎ প্রবীণ ছাদে উঠে গুলি চালায়। পঙ্কজের উরুতে গুলি লাগে, গোয়ালিয়র নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আশীষও আহত হন।

প্রাথমিকভাবে , পুলিশ শুধুমাত্র একজন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার কারণে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে। প্রায় ৫ ঘন্টা পর, পুলিশ তিন অভিযুক্ত প্রবীণ, নবীন এবং রামসেবকের বিরুদ্ধে খুন এবং এসসি-এসটি আইন সহ গুরুতর ধারায় এফআইআর দায়ের করে।

অভিযুক্তদের বিরুদ্ধে BNS-এর ধারা 115(2), 109(1), 296, 3(5) এবং SC-ST আইনের ধারা 3(1)(d), 3(1)(dh), 3(2)(v), 3(2)(va) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। অস্ত্র আইনের ধারা 25-27ও আরোপ করা হয়েছে।

রাহুল গান্ধী এই নৃশংসতার নিন্দা করে বলেন, “বিজেপির আমলে দলিতরা অধিকার চাইলেই এমন হয়। দোষীদের ছাড় দেওয়া হচ্ছে।” গ্রামের লোকজন বলছে, রেশন নিয়ে অনিয়ম বছরের পর বছর চললেও কিছু হয়নি। এই ঘটনা বিজেপির শাসনে দলিতদের দুর্দশার আরেকটা ছবি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories