Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

মোটরবাইক এবং অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের

এনবিটিভি: মৃতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছে। বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে চাচোল মহাকুমার রতুয়া থানার সামসি গ্রাম পঞ্চায়েতের মিলনপল্লী এলাকার ৮১ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার পর মোটরবাইক এবং অটোর সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে গিয়েছে । মোটর বাইক থেকে ছিটকে চালক রাস্তার ধারে গিয়ে পড়ে , সেখানেই তার মৃত্যু হয়। অটোর মধ্যে থাকা চালকসহ যাত্রীরাও গুরুতর জখম হয় স্থানীয়রা সকলকে উদ্ধার করে সামসি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে যাওয়ার পর মোটরবাইকের চালকসহ অটোর তিন জন যাত্রী, মোট চারজনের মৃত্যুর কথা জানিয়ে দেন চিকিৎসকেরা।

এদিকে ঘটনার পর তদন্তে আসে রতুয়া থানার পুলিশ। মৃতদের উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের পাঠানোর ব্যবস্থা করেছে তদন্তকারী পুলিশ কর্তারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক চালকের নাম মোজাম্মেল হক (২২)। অপরদিকে অটোচালকের ছেলে  আসলাম শেখ (১২), শ্যালিকা তসলিমা বিবি (৩৫) এবং বৌদি সুকরি বিবি (৪০) এই পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। গুরুতর জখম অটোচালক ইসলাম শেখ সংশ্লিষ্ট এলাকার হাসপাতাল থেকে স্থানান্তরিত করে মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে গাজোল এলাকার পান্ডুয়ার মেলায় অটো করে যাচ্ছিলেন ইসলাম শেখের পরিবার। মিলনপল্লী এলাকার ৮১ নম্বর জাতীয় সড়কের কাছে একটি মোটর বাইক দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে অটোর সামনাসামনি ধাক্কা মারে।  জোর গতিতে থাকা অটোটিও বেসামাল হয়ে দুর্ঘটনার পর রাস্তার ধারে ছিটকে পড়ে। সেখানেই এই চারজনের মৃত্যু ঘটে।

চাঁচলের এসডিপিও সজল কান্তি বিশ্বাস জানিয়েছেন, পথ দুর্ঘটনার পর মোটরবাইক এবং অটোটি উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় নিয়ে গেছে পুলিশ। পাশাপাশি মৃতদেহগুলি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories