Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

মন্ত্রীসভার বৈঠকে গেলেন না শুভেন্দু,গরহাজির রাজীবও,দলবদল আসন্ন, জল্পনা

এনবিটিভি: এবার মন্ত্রীসভার বৈঠক এড়ালেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী. বৈঠকে যোগ দিলেন না বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও. গরহাজির ছিলেন মন্ত্রী গৌতম দেব এবং রবীন্দ্রনাথ ঘোষ।

করোনা সংক্রমিত হওয়ায় বুধবার মন্ত্রীসভার বৈঠকে যোগ দেননি গৌতম দেব. বাড়িতে বিশ্রাম নিচ্ছেন সদ্য করোনা জয়ী আর এক মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ. যদিও কোনও কারণ ছাড়াই বৈঠকে গর হাজির ছিলেন শুভেন্দু এবং রাজীব.
সম্প্রতি নানা কারণে দলের সঙ্গে দূরত্ব বেড়েছে শুভেন্দুর. নাম না করে ফিরহাদ হাকিমের করা মন্তব্যে দূরত্ব আরও বেড়েছে. তাই শুভেন্দু বৈঠক এড়িয়ে গিয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা।
রাজীবও বৈঠক এড়িয়ে গিয়েছেন দলের সঙ্গে দূরত্বের কারণে. তাঁর সঙ্গে লক্ষীরতন শুক্লা ও অরূপ রায়ের অম্লমধুর সম্পর্কের কথা হাওড়াবাসীর সুবিদিত. দলের উচ্চ্তর নেতৃত্বের হস্তক্ষেপেও, সম্পর্কের ফাটল মেরামত হয়নি। তাই তিনিও সুকৌশলে বৈঠক এড়িয়ে গিয়েছেন বলে তৃণমূল সূত্রের খবর. রাজীব এবং শুভেন্দু বিজেপিতে যোগ দিতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছে. যদিও এঁদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories