Thursday, July 23, 2026
28.2 C
Kolkata

দক্ষতামূলক শিক্ষার উপর জোর দিচ্ছি:শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদন: বাংলাদেশের নাগরিকরা ভবিষ্যতে যেন সহজে কর্মসংস্থানের সুযোগ পায় এবং তারা যেন আন্তর্জাতিক মানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে-সরকার সেই দিকে জোড় দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দেয়ার সব রকম ব্যবস্থা আমরা নিচ্ছি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দুইদিন ব্যাপী অনলাইন সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ভার্চুয়ালি যোগ দেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘যে কোন সংকটে কোন না কোন সম্ভাবনার দুয়ার খুলে যায়। আমাদের শিক্ষা ব্যবস্থায় তেমনি একটি সম্ভবনার দুয়ার অনলাইন শিক্ষা পদ্ধতি। করোনা মহামারিতে অনলাইনে শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ভবিষ্যতে শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে। যা আমাদের যেকোন সংকটকালে সার্বিক শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করবে।’

দেশ বিদেশের বিখ্যাত স্কলারদের নিয়ে দুইদিন ব্যাপী এ সিম্পোজিয়ামের আয়োজন করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। সিম্পোজিয়ামে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিখ্যাত অধ্যাপকরাসহ কয়েকশ শিক্ষক এবং গবেষক অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories