Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বাংলাদেশ সীমান্তে গরু চোরাচালানের মামলায় সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) কমান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেপ্তার করল সিবিআই

এনবিটিভি ডেস্ক, আসানসোল: বিএসএফ (BSF) কমান্ড্যান্ট সতীশ কুমারের ১৪ দিন সিবিআই (CBI) হেফাজত দিলেন আসানসোল সিবিআই কোর্টের (CBI COURT) বিচারপতি জয়শ্রী ব্যানার্জী। ফের তাকে ৪ ই ডিসেম্বর আদালতে পেশ করা হবে আদালত থেকে বেরিয়ে বললেন সিবিআই আইনজীবী কালী চরণ মিশ্র।

বস্তুত উল্লেখযোগ্য বাংলাদেশ (Bangladesh) সীমান্তে গরু চোরাচালানের মামলায় সীমান্ত সুরক্ষা বাহিনীর (BSF) কমান্ড্যান্ট  (Commandant) সতীশ কুমারকে সিবিআই গ্রেপ্তার করে, তাকে বুধবার আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court) নিয়ে আসা হয়। লক্ষণীয় বিষয় হল, গরু চোরাচালানের মামলায় জড়িত থাকার কারণে সতীশ কুমারকে গ্রেপ্তার করা হয়। আর তিনি বর্তমানে রায়পুরে কর্মরত।

বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে নিজাম প্যালেসে সিবিআই কার্য্যালয়ে তলব করা হয়েছিল। সেখানে তাকে সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সতীশ কুমার তদন্তে সহযোগিতা করছিলেন না। তাঁর বক্তব্যেও অনেক বৈষম্য ছিল।

মূলত সিবিআই আইনজীবী আদালতকে বলেন সিবিআই এর আগে তাকে সমন পাঠানোর পর তিনি ৩২ দিন কলকাতায় ছিলেন কিন্তু সিবিআই এর কাছে হাজিরা দেননি। উল্টে তার বিরুদ্ধে সাক্ষীদের প্রভাবিত করবার অভিযোগ তুলেছেন সিবিআই আইনজীবী। এছাড়া তার ব্যাংক অ্যাকাউন্টে হিসাব বহির্ভূত ১৩ কোটি টাকার স্টেটমেন্ট এর কপি আদালতে জম দেয় সিবিআই। এছাড়া তার পুত্রের একাউন্টের হিসাব বহির্ভূত অর্থের প্রমাণ‌ও পেয়েছে সিবিআই।

গরু চোরাচালানের ঘটনা প্রকাশের পরে তাকে গ্রেপ্তার করা হয়। গো চোরাচালানে সন্ত্রাসী সংগঠন জেএমবির সাথে যোগাযোগ থাকার কেলেঙ্কারিও প্রকাশ্যে এসেছে। গো পাচারের মূল অভিযুক্তের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

সূত্র থেকে জানা গেছে যে গরু পাচারকারীরা বাংলাদেশ থেকে অস্ত্র ও নগদ টাকা নিয়ে আসত গরু পাচারের বদলে। লক্ষণীয় বিষয়, সিবিআই এর এই মামলায় বিএসএফ ছাড়াও পাঁচজন শুল্ক অফিসাররের দিকে নজর রয়েছে।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories