Saturday, September 5, 2026
30 C
Kolkata

নাটোরে বাগাতিপাড়ায় বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

 

মোঃ কামাল মাহমুদ
বাগাতিপাড়া,(নাটোর)

প্রতিনিধিঃ নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি শুরু করেছেন । আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি শুরু করেন। তাদের দাবি পূরণের প্রজ্ঞাপন না হওয়া পযর্ন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।

‘ভ্যাকসিন হিরোর সম্মান, স্বাস্থ্য সহকারীদের অবদান’ শ্লোগানে বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের বাগাতিপাড়া শাখার ব্যানারে তারা এ কর্মসূচী পালন করছে। এ কর্মসূচীতে এসোসিয়েশনের উপজেলা সভাপতি নওশাদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন পরিদর্শক শাহনেওয়াজ হোসেন সংগঠনের সাধারন সম্পাদক মহব্বত হোসেন প্রমুখ নেতৃবৃন্ধ।

বক্তারা তাদের বক্তব্যে দাবি করে বলেন, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩ তম গ্রেডে উন্নীতকরণ করে অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।

তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের এক মহাসমাবেশে তাদের বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন, ২০১৮ সালে ২ জানুয়ারি তৎকালিন স্বাস্থ্যমন্ত্রী দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একটি কমিটি গঠন করে দেন। এছাড়া চলতি বছরের ২০ ফেব্রুয়ারি হাম-রুবেলা ক্যাম্পইন বর্জন করলে স্বাস্থ্যমন্ত্রী, সচিব ও মহাপরিচালক তাদের দাবি মেনে নিয়ে লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। এরপরও তা বাস্তবায়ন হয়নি বলে বক্তারা দাবি করেন এবং দ্রুত তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানান।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories