Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

উচ্চবর্ণের বন্ধুদের খাবার স্পর্শের জন্য গণপিটুনিতে মৃত্যু দলের যুবকের

নিউজ ডেস্ক : একদিন আগেই গুনা জেলায় দুই উচ্চবর্ণের বন্ধুকে সিগারেট জ্বালানোর জন্য দেশলাইয়ের দিতে অস্বীকৃতি জানানোয় পিটিয়ে মারা হয় এক ৫০ বছর বয়সের এক দলিত ব্যক্তি কে। আবার গতকাল একই রকম অমানবিক এবং বীভৎস ঘটনার সাক্ষী থাকলো মধ্য প্রদেশের ছাতারপুর জেলার কিষান পুর গ্রাম। উচ্চবর্ণের দুই বন্ধুর খাবার স্পর্শ করার অপরাধে প্রাণ হারাতে হলো এক দলিত যুবককে। নিজেরই উচ্চবর্ণের বন্ধুদের আঘাতে মৃত্যুবরণ করেন ২৫ বছর বয়সী ওই যুবক।

কিষাণ পুর গ্রামের দেবরাজ অনুরাজি নামের ওই যুবক নিজেরই গ্রামের দুই ঘনিষ্ঠ উচ্চবর্ণের বন্ধুর সঙ্গে বুধবার রাতে কোন এক পার্টিতে অংশ নেওয়ার সময় ভুল করে তাদের খাদ্য স্পর্শ করায় বন্ধুদ্বয় তাকে লাঠি দ্বারা অনবরত আঘাত করতে শুরু করে। অমানবিক আঘাতের ফলে এবং রক্তক্ষরণের ফলে যখন দেবরাজ অচৈতন্য হয়ে পড়ে তখন বন্ধু দুটি তাকে তার বাড়ির সামনে ফেলে যায়।

বিজেপির সমর্থক দেবরাজের স্ত্রী জানান তার স্বামীকে তারই গ্রামের দুই বন্ধু বুধবার রাতে নিকটবর্তী একটি মাঠে পার্টির জন্য আমন্ত্রণ জানায় তারপর গভীর রাতে সে তার স্বামীর রক্তাক্ত অর্ধমৃত শরীর আবিষ্কার করে তারই বাড়ির উঠানে। সেখান থেকে দেবরাজ এর স্ত্রী এবং ভাই মিলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

ছাতারপুর জেলার পুলিশ সুপার অবশ্য জানিয়েছেন তিন বন্ধু পার্টি চলাকালীন নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন। এবং সেই সময়ে তাদের মধ্যে খাবার নিয়ে তৈরি হওয়া বচসার কারণে মারামারি শুরু হয়, যার ফলে গুরুতরভাবে জখম হয় দেবরাজ। পুলিশ ইতিমধ্যে দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোডের ৩০২ ধারার আওতায় এফআইআর দায়ের করেছে। অভিযুক্ত দুই যুবক পলাতক বলে জানা গেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories