Wednesday, October 21, 2026
25 C
Kolkata

কার পদচিহ্ন অনুসরণ করছেন মোদি, হিটলার না মুসোলিনি? প্রশ্ন মমতার

নিউজ ডেস্ক : নাড্ডার কনভয়ে হামলায় টিএমসি সমর্থক দের হস্তক্ষেপ আছে,এই অভিযোগ অস্বীকার করে মমতা বলেন ,”না আমাদের এই হামলায় কোন হাত আছে ,আর না এমন কিছু ঘটেছে। আসলে, সবটাই বিজেপির সাজানো একটা খেলা। না হলে কি করে সেই ফুটেজগুলো এত তাড়াতাড়ি বেরিয়ে এলো সোশ্যাল মিডিয়ায়?”

তাছাড়াও, সামনে-পিছনে মিলিয়ে প্রায় ৫০ টি কনভয়ের মাঝে কি করে মাননীয় সভাপতির গাড়িতে হামলা হলো! এছাড়াও মমতা বলেন এটি পুরোপুরি মিথ্যা এবং সাজানো ঘটনা।

তৃণমূল নেত্রী মমতা আরো বলেন যে ,”এই ধরনের মিথ্যা বিভ্রান্তিকর পন্থা গ্রহণ করেছিল হিটলার ও মুসোলিনি।তাহলে আমাদের মোদীজি কি হিটলার ও মুসোলিনির অনুরাগী হলেন?”

এছাড়াও, মমতা বিজেপির বিরোধিতা করতে গিয়ে বলেন যে, যদি এটা সাজানো না হয়ে থাকে! তাহলে এত ফোর্স এত কমান্ডো এবং পুলিশি নিরাপত্তা থাকা সত্বেও কিভাবে মাননীয় সভাপতির গাড়ির উপরে হামলা হল!

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ি বহরে হামলার ব্যাপারে রাজ্য সরকার এবং রাজ্য বিজেপি ও রাজ্যপালের মধ্যে পরস্পরের প্রতি তীক্ষ্ম মন্তব্য করা হচ্ছে। যেখানে রাজ্য বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে রাজ্য সরকারের তরফে বিজেপি নেতৃত্ব উপযুক্ত নিরাপত্তা প্রদান করা হয়নি সেখানে রাজ্য পুলিশ, রাজ্য সরকার এবং তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটি একটি নেহাত সাজানো নাটক ছাড়া কিছু নয়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories