Saturday, September 5, 2026
28 C
Kolkata

জলঙ্গীর ফরিদপুর অঞ্চলে বঙ্গধ্বনি যাত্রার মধ্যে দিয়ে সরকারের রিপোর্ট কার্ড দিলেন জেলা পরিষদ সদস্যা রাফিকা সুলতানা

এনবিটিভি ডেস্ক, রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ: বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে চাইছে তৃণমূল। বিজেপির গৃহ সম্পর্ক অভিযানের জবাবও হবে এই বঙ্গধ্বনি যাত্রা। একাধিক সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি। বাড়ি বাড়ি মানুষের কাছে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিগত দশ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে। পেশ করা হবে রিপোর্ট কার্ড। বুধবার মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গি বিধানসভার ফরিদপুর অঞ্চল ও গ্রামপঞ্চায়েতের এলাকায় সরজমিনে পর্যালোচনা ও কার্যকলাপ শুরু করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা সৈয়দ রাফিকা সুলতানা । তিনি বঙ্গধ্বনি যাত্রায় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দিদির ১০ বছরের উন্নয়ন দুয়ারে সরকারের বিষয় তুলে ধরলেন। উপস্থিত ছিলেন ব্লক, অঞ্চল, বুথ নেতৃত্ব থেকে শুরু করে দলের সমস্ত পদাধিকারীরা। আলাপ আলোচনার পাশাপাশি গ্রামের মানুষের মুখ থেকে তাদের অভাব অভিযোগের কথাও শোনেন তাঁরা। আজকের কর্মসূচির মাধ্যমে পথসভা ও জেলা পরিষদের সদস্যার সাথে মিছিলে পা মেলান সাধারণ মানুষ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories