Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

গোমাংসের ঘাটতি বিজেপি শাসিত গোয়ায়, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে যোগান দেবে কর্ণাটকের বিজেপি সরকার

এনবিটি নিউজ ডেস্ক : গরুকে রাষ্ট্রিয় মাতা হিসেবে ঘোষণার দাবি থেকে গোমাংস ভক্ষণের অভিযোগে মানুষ হত্যা সব কিছুই চলে তথাকথিত মাতৃ সম গরুর ভক্তির নামে। আর এই সব কিছুর পিছনে আছে কেন্দ্রে শাসক দল বিজেপি। এই গোভক্তির নামে রাজনীতি করা বিজেপি বেশিরভাগ রাজ্যে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে নিষিদ্ধ করেছে গোহত্যা এবং গোমাংস ভক্ষণ। কিন্তু বানিজ্যিক কারণে সেই গোভক্তি বাদ দিয়ে গোহত্যা বৈধতা দিয়ে রেখেছে গোয়ার বিজেপি সরকার। ঠিক সেই সময় সেই গোয়ায় এবার দেখা দিল গোমাংসের ঘাটতি।

সামনে ইংরেজি নববর্ষ। এই সময় পর্যটকদের স্বর্গরাজ্য গোয়ায় গোমাংসের চাহিদা ওঠে তুঙ্গে। তাই গোমাংসের ঘাটতিতে চিন্তিত রাজ্যের মাংস ব্যাবসায়ী, দোকান মালিক এবং ক্রেতারা। তাই মাংস ব্যাবসায়ীদের তরফ থেকে সরকারের কাছে এই বিষয়ে হস্তক্ষেপ করার আর্জি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। তিনি জানিয়েছেন পার্শ্ববর্তী রাজ্য কর্ণাটক এই মাংসের যোগান দেবে।

মহারাষ্ট্র সরকার ২০১৫ সালে গোমাংস ক্রয়, বিক্রয়, বাজারজাতকরণ এবং গোমাংস উৎপাদনের উদ্দেশ্যে গবাদি পশু ক্রয় করার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে গোয়া বিফের জন্য কর্ণাটকের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে কর্ণাটকের ইয়েদুরাপ্পা সরকার গো ভক্তির রাজনীতি করার উদ্দেশ্যে গোহত্যা, গোমাংসের ভক্ষণ এবং এর ব্যাবসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ফলে চরম সংকটে পড়েছে গোয়া। প্রতিদিন গোয়াতে গোমাংসের চাহিদা ১৫-২০ টন। সেই চাহিদা মেটাতে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, রাজ্যের পশু ফার্মের মালিকদের সঙ্গে এবং রাজ্যের সেক্রেটারির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, খুব শীগ্রই কর্ণাটক থেকে গোমাংসের সরবরাহ পুনর্বহাল করা হবে।”

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories