Saturday, September 5, 2026
28 C
Kolkata

ঘটকপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনো পর্যন্ত মৃত ৩

নিউজ ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় থানা এলাকার ঘটকপুকুরের চৌমাথায় সকাল বেলা আগুন লেগেছে একটি দোকানে। সেই আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের বেশ কিছু দোকানে। মমতাজ মিষ্টান্ন ভান্ডার এর পার্শ্ববর্তী গাজীদের একটি দোকানে অজ্ঞাত কারনে লাগা আগুন এখনো পর্যন্ত ছড়িয়ে পড়েছে আশপাশের বেশ কিছু দোকানে। এখনো পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের বলে জানা গেছে। বেশ কয়েকজন মানুষ অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে। উপস্থিত লোকজনের দ্বারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ভাঙ্গড় থানার বিশাল পুলিশবাহিনী।

আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল বাহিনীকে খবর দেয় পুলিশ। দমকল আসতে দেরি করায় আগুন এর তীব্রতা অনেকটাই বেড়ে গিয়েছে।তবে শেষ পর্যন্ত দমকল বাহিনী এসে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে। দমকল বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories