Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

গেরুয়া ধ্বজের তলে শুভেন্দু সহ আরো ৯ বিধায়ক, ১ সাংসদ ও এক প্রাক্তন মন্ত্রী

নিউজ ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুইদিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির বর্তমান সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। সেই সভার কেন্দ্রে ছিল তৃণমূল ত্যাগী বিধায়ক শুভেন্দু অধিকারীর গেরুয়া শিবিরে নাম লেখানো।

মেদনীপুর কলেজ মাঠে আজ অমিত শাহের রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছিল সেই উদ্দেশ্যেই। শুধু শুভেন্দু নয় তার সঙ্গে তৃণমূল, বামফ্রন্ট এবং কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিল ৯ জন বিধায়ক, এক সাংসদ, ১ প্রাক্তন সাংসদ এবং ১ প্রাক্তন মন্ত্রী।

অমিত শাহের সভায় বিজেপি শিবিরে যোগ দেওয়া ৯ জন বিধায়ক দের মধ্যে ৬ জন তৃণমূল কংগ্রেস থেকে। এছাড়াও তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখান রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

আজ অমিতের সঙ্গে মঞ্চে ওঠেন শুভেন্দু অধিকারী। তার হাতে বিজেপির পতাকা তুলে দেয় অমিত শাহ নিজে। এসময় মঞ্চে উপস্থিত ছিল বিজেপির রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাশ বিজয় বর্গী, মুকুল রায়, রাহুল সিনহা প্রমুখ। নিজের বক্তৃতায় শাহ মমতাকে উদ্দেশ্য করেন বলেন, পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে পরাজিত করে মুখ্যমন্ত্রী হবে। এর আগে অমিত শাহ দুইদিনের সফরে কলকাতায় আসার পর স্বামী বিবেকানন্দের জন্মভিটা পরিদর্শন এবং মেদনিপুরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন।

আজ বিজেপিতে যোগ দান করা বিধায়ক দের মধ্যে রয়েছেন বনশ্রী মাইতি (উত্তর কাঁথি), সৈকত পাঁজা (পূর্ব বর্ধমান), বিশ্বজিৎ কুণ্ডু (কালনা), শীলভদ্র দত্ত (ব্যারাকপুর), অশোক দিন্দা (তমলুক), সুকরা মুন্ডা (নাগরাকাটা)। বামফ্রন্ট ও কংগ্রেস থেকে গেরুয়া শিবিরে যোগ দিলেন  তাপসি মণ্ডল (হলদিয়া), দিপালী বিশ্বাস (গাজল),সুদীপ মুখোপাধ্যায় (পুরুলিয়া)। রয়েছেন বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল, প্রাক্তন সাংসদ দশরথ তিরকে ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এছাড়াও যোগ দিলেন তৃণমূলের রাজ্যস্তরের নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরি, আশিস দত্ত ও বাপ্পা মজুমদার, কার্তিক বিশ্বাস, অসিত দত্ত-সহ একঝাঁক নেতা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories