Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

আইপিএস অফিসারদের বদলি প্রসঙ্গে মোদি সরকারকে “নির্লজ্জ” বলে কটাক্ষ মমতার

নিউজ ডেস্ক : আইপিএস অফিসারদের কে বদলি করে রাজ্যের বাইরে পাঠানোর কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আবারও সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ করা একটি টুইটে মোদি সরকারকে রীতিমত নির্লজ্জ বলে অভিহিত করেছেন তিনি। এর আগেও তিনি টুইট করে কেন্দ্রের এই পদক্ষেপের সমালোচনা করে বলেছিলেন এটি অসাংবিধানিক ও অগণতান্ত্রিক এবং আধিপত্যবাদী নীতির একটি অংশ। তিনি আরো বলেন এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। রাজ্য সরকার যে কেন্দ্রের এই ধরনের পদক্ষেপ কে মেনে নেবে না তা তিনি আগেই বুঝিয়ে দিয়েছিলেন।

উল্লেখ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিন নাড্ডার কনভয়ে শিরাকোলে তথাকথিত তৃণমূল কর্মী সমর্থকদের হামলার অভিযোগ তুলে আইপিএস অফিসার কে তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেদিন বিজেপি সভাপতির নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন এই তিন অফিসার। কিন্তু তাদেরকে দিল্লি যেতে দিতে রাজি হয়নি মমতা সরকার। এই নিয়ে শুরু হয় কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে তীব্র বিবাদ। অবশেষে মোদি সরকার এই ৩ অফিসারকে রাজ্যের বাইরে বদলির ফরমান দেয়। তাদেরকে সেন্ট্রাল ডেপুটেশনে পাঠানোর কেন্দ্রীয় সিদ্ধান্তকে মেনে নেয়নি মমতা সরকার। এই ব্যাপারে মমতার পাশে দাঁড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাজস্থানের মুখ্যমন্ত্রী আশক গেহলট, ডিএমকে নেতা এমকে স্টালিন সহ অনেকে। আজকে করা টুইটে মুখ্যমন্ত্রী তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কেন্দ্রের বিরুদ্ধে এই লড়াইয়ে পাশে থাকার জন্য।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories