Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

ছিনতাই হওয়া রুপোর গহনা, টাকা ও মোবাইল ফেরত পেলেন প্রতিবন্ধী মহিলা

এনবিটিভি ডেস্ক: ছিনতাই হয়ে যাওয়া নগদ টাকা, মোবাইল ফোন ও রুপোর গহণা ফেরত পেলেন প্রতিবন্ধী মহিলা।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার জীবনতলা থানার অধিনস্থ ঘুটিয়ারী শরীফ এলাকায়।

পুলিশ সুত্রে জানাগেছে বুধবার রাতে কলকাতার কালিঘাট এলাকার এক প্রতিবন্ধী মহিলা যশোদা বর্মন, তিনি পরিবারের সদস্যদের সাথে ঝগড়া করে চার হাজার টাকা, মোবাইল ফোন ও কিছু রুপোর গহনা নিয়ে চলে চলে আসে ক্যানিংয়ের ঘুটিয়ারী শরীফ ষ্টেশনে। যশোদা বর্মন আরো জানান প্রতিবন্ধী হওয়ার কারণে পরিবারের লোকজন তার প্রতি অবহেলা করে। তাই ঝগড়া করে ঘুটিয়ারি শরিফের চলে আসে। রাতের অন্ধকারে কোথায় যাবে ভেবে পাচ্ছিল না। রাত ১১ টা নাগাদ অপরিচিত এক যুবক হাজীর হয় প্রতিবন্ধী মহিলার সামনে। সে জানায় থাকার ব্যবস্থা করবে। প্রতিবন্ধী মহিলা অপরিচিত যুবকের সাথে যায়। যুবক স্থানীয় একটি হোটেলে ওঠে। সেখানে গিয়ে প্রতিবন্ধী মহিলার কাছ থেকে চার হাজার টাকা, মোবাইল ফোন, কিছু রুপোর গহনা নিয়ে পালিয়ে যায়।

ঘটনা জানাজানি হতে পুলিশ আসে। হোটেলের সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে। রাতেই নবপল্লী থেকে ধরে ফেলে দুষ্কৃতিকে। দুষ্কৃতির কাছ থেকে উদ্ধার হয় চার হাজার টাকা, রুপোর গহনা ও মোবাইল ফোন। ধৃতকে গ্রেফতার করে জিবনতলা থানার অধীনে ঘুটিয়ারি শরিফ পুলিশ। পাশাপাশি প্রতিবন্ধী মহিলা যশোদা বর্মনের হাতে তুলে দেয় উদ্ধার করা সামগ্রী।

ঘুটিয়ারি শরীফ আর ও পি র অফিসার ইনচার্জ রেফাজুল মন্ডলের তৎপরতায় উদ্ধার হয় চুরি হয়ে যাওয়া সামগ্রী।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories