Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

২৫ শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মালদা শহরের বাসিন্দারা আলোর রোশনাই এর মধ্য দিয়ে অন্যভাবে দিন কাটালেন

এনবিটিভি ডেস্ক: ২৫ শে ডিসেম্বর তথা বড়দিন উপলক্ষে শুক্রবার রাতে মালদা শহরের ফোয়ারা মোড়ের আলোর রোশনাই এর মধ্য দিয়ে ও জাতি ধর্ম নির্বিশেষে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। প্রসঙ্গত, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর উদ্যোগে এবং ইংরেজ বাজার শহর তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর পরিচালনায় পবিত্র বড়দিন উপলক্ষে ফোয়ারা মোড়ে এক বিরাট সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস, ইংরেজ বাজার শহর তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি অরিজিৎ দাস, এছাড়াও প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেদু নারায়ণ চৌধুরী, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস ও মালদা জেলা জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক সাজু দেওয়ান,ও জিয়াউল মমিন সহ আরো অন্যান্যরা।

এবছর করোনা মহামারীর জন্য সারা পৃথিবী সহ দেশজুড়ে এক প্রবল সংকটের মধ্য দিয়ে সকলেই চলেছেন, কিন্তু তারই মাঝে মালদা শহরের সকল মানুষদের আনন্দ দিতে ও মন ভালো রাখার নিরিখে শুক্রবার ২৫ শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আবেগপ্রবণ মুহূর্তের আনন্দ দিতেই জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাসের উদ্যোগে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রচুর মানুষের সমাগম ঘটে ছিল রাতে সান্তাক্লজ এর টুপি পড়ে অথবা সান্তাক্লজের পোশাকের বেশে আবাল-বৃদ্ধ-বণিতার সমাগম ঘটে ছিল চোখে পড়ার মতন। আর তা বলাই বাহুল্য করোনা অতিমারির ভয় দূরে সরিয়ে রেখে মালদা শহরের মানুষরা বড়দিন উপলক্ষে আনন্দ আবেগপ্রবণ মুহুর্ত কাটানোর জন্য অনুষ্ঠানের মধুর গানের মধ্য দিয়েই বড়দিনের রাত উপভোগ করার পাশাপাশি আলোর রোশনাই এর ছটায় গা ভাসিয়ে দিনটি কাটালেন। পাশাপাশি বরাবরই ভালো কাজ সহ মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন কর্মকাণ্ডের কথা মালদার জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাসের নাম সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে। এই বছরও ২৫ শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মালদা শহরের বাসিন্দাদের আনন্দের পরিবেশ উপহার দিতে কৃষ্ণ দাসের এই উদ্যোগ যা সকলেই সাধুবাদ জানিয়েছেন।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories