Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বিহারে জোট করেও অরুণাচলে ৬ বিধায়ককে দলে টেনে জেডিইউ-এর ঘর ভাঙলো বিজেপি

নিউজ ডেস্ক : যখন অন্য কোনো রাজনৈতিক দলের বিধায়ক বা সংসদকে দলে নেওয়ার প্রশ্ন ওঠে বিজেপি কখনো শরিক বা বিরোধী সেটা বিবেচনা করেনা। বরং শরিকদের ঘর ভাঙার ব্যাপারে আগে ভাবে। ঠিক তেমনই ঘটনা ঘটল JDU এর সঙ্গে। বিহারে তাদের সঙ্গে জোট গড়ে সরকার তৈরি করেও অরুণাচল প্রদেশে ৭ জন বিধায়ক এর মধ্যে ৬ জন জেডিইউ বিধায়ককে নিজেদের দলে যোগদান করালো বিজেপি। এর ফলে অরুণাচল প্রদেশে যদি জেডিইউ রাজনৈতিক অস্তিত্ব প্রায় শেষ হয়ে গেল।

এই ঘটনার ফলে নীতীশ কুমারের জেডিইউ কে একটি সর্বভারতীয় রাজনৈতিক দলে পরিণত করার স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এর আগে উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য নাগাল্যান্ডের একটি বিধায়ক ছিল নীতিশের দলের। কিন্তু কয়েক মাস আগে সেই বিধায়ক ও নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে। এইসব দলবদল এর পিছনে হাত রয়েছে “হর্স ট্রেডিং” এর জন্য পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তবে এতো কিছু হয়ে গেলেও বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে রাজি নয় বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের বর্তমান সরকারে সর্বাধিক আসন আছে বিজেপির। সুতরাং নীতিশের তেমন কোনো রাস্তা নেই বিজেপির বিরুদ্ধে কথা বলার। এমনটা মনে করছে রাজনৈতিক মহল। এর আগেও কিছুই কিছু ঘটনায় নীতীশ অপমানিত হলেও মুখ খুলতে পারেননি। নিয়ম অনুযায়ী যেকোনো নব নির্বাচিত মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু বিহারে বিজেপি জেডিইউ সরকার গঠনের পর নীতিশের পরিবর্তে রাজ্যের বিজেপি নেতারা মোদির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সে সময়ও কোনো প্রতিক্রিয়া দেখায়নি রাজনৈতিকভাবে অসহায় নীতীশ কুমার।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories