Sunday, September 6, 2026
28 C
Kolkata

পানীয় জলের দাবিতে জিটি রোড অবরোধ

এনবিটিভি ডেস্ক, আসানসোল: পানীয় জলের দাবিতে জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো আসানসোল পৌরনিগমের ৭২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বিগত বেশ কয়েকদিন ধরে পানিয় জল বন্ধ রয়েছে ৭২ নম্বর ওয়ার্ডের চারটি পাড়া জুড়ে। আজ বলে নয় নিত্য দিনের সমস্যা এটা। সোমবার তাই বাধ্য হয়ে এলাকার পুরুষ ও মহিলারা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়, প্রায় আড়াই ঘণ্টা অবরোধ রাখার পর কুলটির বিধায়কের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। তবে এই অবরোধের জেরে সাধারণ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে দেখা যায়। অবরোধের জেরে যানজট সৃষ্টি হয় বলে জানা যায়। তবে কুলটি জলপ্রকল্প হওয়া সত্ত্বেও পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছে কুলটির সাধারণ মানুষকে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories