Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

আমি বিফ খাই, দলের সহকর্মীদের সাহস নেই বিফ বিরোধী বিলের বিরুদ্ধে কথা বলার : কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া

নিউজ ডেস্ক : কর্নাটকে কংগ্রেসের নেতাদের বিজেপি সরকারের আনা গোমাংস ভক্ষণ বিরোধী বিলের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস নেই বলে মন্তব্য করে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেন, “আমি গোমাংস খাই এতে কার কী বলার আছে?” তিনি আরো বলেন, “রাজ্যের বহু মানুষের এই বিলের প্রতি সমর্থন আছে সে জন্য কংগ্রেস নেতৃত্ব এই বিলের বিরুদ্ধাচরণ করা থেকে বিরত থাকছে। এই বিল কৃষকদের বোঝার পরিমাণ বাড়াবে। প্রতিটি কৃষকের প্রতিদিন একটি বৃদ্ধ গরুকে পালনের জন্য ১০০ টাকা খরচ করতে হবে।”

উল্লেখ্য কর্ণাটকের বিজেপির ইয়েদুরাপ্পা সরকার রাজ্য গোহত্যা নিষিদ্ধ করা, গোমাংস ভক্ষণ করা এবং গোমাংস উৎপাদনের উদ্দেশ্যে গবাদি পশু ক্রয় বিক্রয় করার বিরুদ্ধে একটি বিল প্রণয়ন করেছে। কিন্তু রাজ্যের কংগ্রেস নেতৃত্ব এই ব্যাপারে নিরব রয়েছে। এই নীতিতে যে প্রাক্তন এই মুখ্যমন্ত্রী বিশ্বাসী নয় তা তিনি সুস্পষ্ট করে দিলেন ফলে প্রশ্নের মুখে পড়ল কংগ্রেসের নীতির ব্যাপারে। কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমার বলেছেন দল এই বিলের সমর্থন করবে কারণ এই রকম বিল কংগ্রেস সরকার প্রথম আনে ১৯৬৪ সালে। এমন পরিস্থিতিতে কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কে মুনিয়াপ্পা সবাইকে একতাবদ্ধ হয়ে দলের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে কাজ করার আহ্বান করেছেন। তবুও এই বিষয়ে কংগ্রেসের মধ্যে যে একটা বিভাজন সৃষ্টি হচ্ছে তা সুস্পষ্ট প্রতিয়মান।

রাজনৈতিক মহলের ধারণা কংগ্রেসের যে দুর্বলতার সব থেকে বেশি ফায়দা কট্টর হিন্দুত্ববাদী মোদি এবং তার দল বিজেপি তুলেছে সেটা হলো কট্টর হিন্দুত্ববাদের ব্যাপারে তাদের অস্পষ্ট নীতি। কখনো তারা সুস্পষ্ট ভাবে এই ধর্মীও উগ্রবাদের সমর্থন ও করেনি আবার কখনো সেই তীব্রতার সঙ্গে বিরোধিতাও করেনি। কংগ্রেস বাবরি মসজিদের ধ্বংসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি আবার পরবর্তীতে বাবরির জন্য কুমিরের অশ্রু ঝরিয়েছে। কখনো হিন্দুত্ব সন্ত্রাসকে ঘৃণা করেছে আবার কখনো এটার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের এই মধ্যপন্থা সঠিক সামঞ্জস্য রক্ষায় ব্যর্থ। তাই কট্টর হিন্দুত্ববাদীরা কংগ্রেসকে সমর্থন করে না আবার ধর্মনিরপেক্ষ মানসিকতার লোকেরাও কংগ্রেসকে সঠিক উগ্রবাদ বিরোধী শক্তি বলে মনে করে না।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories