Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

চীনা ফোনের আমদানি বাড়ল ব্যাপক পরিমাণে, ব্যর্থ মোদির আত্মনির্ভর ভারত ও চিন পণ্য বর্জনের ডাক

সাইফুল্লা লস্কর : ডাঁহা ফেল মোদির চিনা পণ্য বর্জনের অভিযান এবং আত্মনির্ভর ভারত গোড়ার ডাক। ব্যাপক পরিমাণে বাড়ল চিনা মোবাইল ফোনের আমদানি। একটি আন্তর্জাতিক পণ্য ব্যবসার ওপর নজরদারি সংস্থা আই টি সি জানিয়েছে ভারত না চাইতেও ব্যাপক পরিমাণে বাড়িয়েছে চিনা মোবাইলের আমদানি। সংস্থাটি বলেছে, গত বছর অক্টোবর মাসে চীন থেকে ভারতে মোট মোবাইল আমদানি হয়েছিল প্রায় ৪৬ লক্ষ ইউনিট। কিন্তু এই বছর এই পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৬৩ লক্ষে। অর্থাৎ গতবছরের তুলনায় এক মাসেই শুধু মোবাইল আমদানি বেড়েছে প্রায় ১৭ লক্ষ ইউনিট। এই পরিসংখ্যান সামনে আসার পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে মোদির আত্মনির্ভর ভারত অভিযান এবং চিনা পণ্য বর্জনের আহ্বানের সফলতার ওপর। চীন থেকে মূলত রিয়ালমি, ভিভো এবং অপ্পো কোম্পানির ফোনের চাহিদা প্রবল।

এপ্রিল মাস থেকে লাদাখ কে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে শুরু হওয়া সীমান্ত বিবাদ তার চরম সীমায় পৌঁছায় ১৫ ই জুন তারিখের রাত্রে যখন চিনা সেনার হামলায় ভারতের ২০ জন সেনা নিহত হয়। সেই সময় চীনের বিশাল সামরিক শক্তির বহর মোদিকে চীনের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিতে বিরত রাখে। কিন্তু দেশের সাধারণ মানুষের ভাবাবেগ ও চীন বিরোধী ভাবনা কাজে লাগিয়ে ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করে মোদী সরকার। ভারতের তরফ থেকে দফায় দফায় নিষিদ্ধ করা হয় চীনের প্রায় ২০০ এর অধিক অ্যাপ। বাতিল করা হয় সরকারের সঙ্গে বিভিন্ন চিনা কোম্পানির চুক্তি। দাবি ওঠে আইপিএল এর স্পন্সর ভিভোর সঙ্গে চুক্তি বাতিলের যা বিসিসিআই অস্বীকার করলেও চীনা কোম্পানিটি নিজে থেকে সরে যায়। মোদির তরফ থেকে চিনা পণ্য বর্জন করে দেশীয় পণ্য ক্রয় করার ওপর জোর দেওয়ার কথা বলা হয়। চীন থেকে আমদানি হ্রাসের চেষ্টা করা হয়। তবে শেষ পর্যন্ত বাধ সাধে ভারতের উচ্চ মানের প্রযুক্তি, ইলেকট্রনিকস পণ্য এবং জীবনদায়ী ওষুধের মূল উপাদানের প্রয়োজন। এগুলো না চাইলেও চীন থেকে আমদানি করতে থাকে ভারত। সেই দিক থেকে এই পরিসংখ্যান তাৎপর্যপূর্ণ।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories