Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

মুসলিম বিদ্বেষী আবহের জন্য ফ্রান্স ছাড়লেন হাজারেরও বেশি শিক্ষিত মুসলমানরা

সংখ্যালঘুদের উপর বিদ্বেষ মূলক মনোভাবের কারণে বহু মুসলমান সম্প্রদায়ের মানুষকে ফ্রান্স ছেড়ে অন্যত্র পাড়ি দিতে হচ্ছে।

জ্যাকোবিন ম্যাগাজিনের একটি প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে ইসলামের প্রতি রাগ ও ঘৃণার কারণে হাজারেরও বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ ফ্রান্স ছেড়ে যুক্তরাষ্ট্র, কানাডার মতো দেশে পাড়ি দিয়েছে। ফ্রান্স ছেড়ে অন্যত্র চলে যাওয়া মুসলিমদের মধ্যে অধিকাংশ মানুষ উচ্চশিক্ষিত এবং অবস্থাপন্ন বলে দাবি করেছে জ্যাকোবিন ম্যাগাজিন। ফ্রান্সে বসবাসকারী অনেক মুসলিমদের নিত্য হয়রানি ও অত্যাচারের স্বীকার হতে হচ্ছে।

ফ্রান্সের রাষ্ট্রীয় মন্ত্রণালয় দাবি করেছে, চলতি বছরে, অর্থাৎ ২০২৫ সালে ইতিমধ্যে দেশে ৭৯ টি মুসলিম বিরোধী হামলা হয়েছে, যা গত বছরের তুলনায় ৭০ শতাংশ বেশি। ফ্রান্সের আর্লেয় শহরটিকে সম্পূর্ণরূপে মুসলিম মুক্ত করার জন্য, বর্ণবিদ্বেষী সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে বলে জানা যাচ্ছে।

জ্যাকোবিন ম্যাগাজিনের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ফ্রান্সে সাধারণ মানুষের মনে মুসলিম বিদ্বেষী ভাবনা পোষন করানোর জন্য কিছু অতি দক্ষিনপন্থী দল প্রতিনিয়ত সুপরিকল্পিতভাবে কাজ করে চলেছে। শুধু তাই নয় ফ্রান্সের রাজনৈতিক দলগুলির প্রত্যক্ষ মদতে ও উস্কানিতে সুষ্ঠুভাবে নিজেদের কার্যসিদ্ধিতে সক্ষম হচ্ছে ওই অতি দক্ষিণপন্থী দলগুলি, এমনটাই দাবি করছে জ্যাকোবিন ম্যাগাজিন।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories