Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

হরিয়ানায় পুরভোটে মুখ থুবড়ে পড়ল বিজেপি, ৬ টার মধ্যে মাত্র ২ দুটিতে জয় শাসক বিজেপি জোটের

সাইফুল্লা লস্কর : সাম্প্রতিক সময়ে যতগুলি নির্বাচন দেখা গিয়েছে সবগুলোতেই গো হারা হারছো বিজেপি এবং তার শরিক দলগুলো। এমনই প্রবণতা দেখা গিয়েছে রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে এবং কেরালার পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচনে ও। হায়দ্রাবাদে কোন রকমে মান রক্ষা করলেও এবার হরিয়ানাতে আবার মুখ থুবড়ে পড়ল বিজেপি জোট। ৬ টি আসনের মধ্যে মাত্র ২ টিতেই কোনরকমে জয় পেয়েছে বিজেপি এবং জেজেপি জোট। আম্বালা সোনিপথ এবং পঞ্চকুলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র পদের জন্য অনুষ্ঠিত হওয়া নির্বাচনে শুধুমাত্র পঞ্চকুলা তে কোনরকমে জয় পেয়েছে বিজেপি জোট। বাকি ২ আসনের মধ্যে একটিতে কংগ্রেস জয়লাভ করেছে অপরটিতে নির্দল প্রার্থী।

রেওয়াড়ীর, আম্বালা এবং ধারুহেরার মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান পদের জন্যও অনুষ্ঠিত হয় নির্বাচন। সেখানেও ভরাডুবি বিজেপির। তিনটি আসনের মধ্যে শুধুমাত্র একটি তেই অল্প ব্যবধানে জয় পেয়েছে তারা। এখানেও একটি আসনে জয়লাভ করেছে কংগ্রেস এবং অপরটিতে জয়লাভ করেছে নির্দল প্রার্থী। হরিয়ানায় বিজেপি এবং জে জে পির জোট সরকার ক্ষমতায় থাকার পরেও নির্বাচনে এই ভরাডুবি আসলে কিসের ইঙ্গিত তা সুস্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল। পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা বিজেপির কৃষক বিরোধী কৃষি বিলের বিরোধিতা করে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা যে হরিয়ানার বেশিরভাগ মানুষ সমর্থন করেন সেটাই বোঝা গেল এই নির্বাচনের ফলে।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories