Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

পুকুর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়

এনবিটিভি ডেস্ক, মালদা,৩১ ডিসেম্বর : পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ইংরেজবাজার থানার নরসিং কুপ্পা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম গোবিন্দ সরকার (২৭)। পেশায় তিনি ছিলেন শ্রমিক। তবে মৃত্যুর ঘটনা নিয়ে রহস্য দানা বেঁধেছে। জানা যায়, বুধবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে ছিল ওই যুবক। তারপরে তার আর কোন খোঁজ মিলেনি ।
বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি পুকুর পাড়ে এক জোড়া জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর পরিবারের লোকেরা সেই জুতা শনাক্ত করে।

স্থানীয়রা জানিয়েছেন, খবর পেয়ে প্রথমে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দমকল এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু জরুরী সামগ্রী না থাকার কারণে তারা উদ্ধার কাজ শুরু করতে পারেননি। বুধবার রাতে হ্যালোজেন আলো জ্বালিয়ে স্থানীয় জেলেদের উদ্যোগে হাজারি বংশী দিয়ে শুরু হয় উদ্ধারকাজ। কয়েক ঘন্টার প্রয়াসে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করা হয়। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা কাজ শুরু করার আগেই উদ্ধার হয় যুবকের মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তবে কি কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তার নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories