Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

আবার দ্বিচারিতা মোদীর ! ভারতে নিত্যদিন মব লিঞ্চিং ও মসজিদ ধ্বংসের ব্যাপারে নিরব মোদী আক্রমণ করল মুসলিমদের

নিউজ ডেস্ক : সাম্প্রদায়িকতা মোদির উত্থানের মূল কারণ। এটাই তার তথাকথিত ব্যাপক জনপ্রিয়তারও কারণ ধর্মীয় গোঁড়ামিতে ভরা ভারতে। এটা ভালো করেই জানেন গোধরা দাঙ্গার সময়ে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। এই জন্য প্রধানমন্ত্রী হলেও সাম্প্রদায়িকতার পাঠ তিনি কোনোদিনই ছেড়ে দেননি। শ্মশান, গোরস্থান মন্তব্য থেকে মুসলিমদের পোশাক নিয়ে টানাটানি করা সব করেন নির্দ্বিধায়। সেই ধারাবাহিকতায় এবার পুরো মুসলিম সমাজকে আক্রমন করলেন ভারতের প্রধানমন্ত্রী এবং এক সময়ের আরএসএস এর পোস্টার বয় নরেন্দ্র মোদী। পাকিস্তানের ঘটনায় তিনি দুমকার সভায় বলেন, পোশাক দেখলেই চেনা যায় দুষ্কৃতীদের। তিনি এই ঘটনার মাধ্যমে নাগরিকত্ব সংশোধনী আইনের যথার্থতা ও প্রমাণ করার চেষ্টা করেন। কিন্তু প্রশ্ন উঠছে কিছুদিন আগে ১১ টি পাকিস্তানি অমুসলিম পরিবার ভারত থেকে আবার পাকিস্তানে ফিরে গিয়েছেন আর্থিক অনটন এবং মোদি সরকারের অসহযোগিতার কারণে তখন কোথায় ছিল মোদীর মানবাধিকার প্রেম?

মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে রয়টার্সের তথ্য মতে ভারতে মোট ৯০ টির বেশী মব লিনচিং ঘটেছে এবং তাতে ২৪ জন মুসলিমকে হত্যা করেছে গেরুয়া সন্ত্রাসবাদীরা যাদের পিছনে প্রত্যক্ষ মদদ আছে মোদির দলের। মোদি আসার পর থেকে গেরুয়া উগ্রবাদীদের হামলায় ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের অসংখ্য মসজিদ। স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ভারতে এখন প্রতি বছর ৬০০ এর বেশি সাম্প্রদায়িক দাঙ্গার শিকার হতে হয় মুসলিমদের। এত কিছুর পরও কখনো নিজের দলের সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করতে দেখা যায়না মোদিকে। যে দেশের প্রধানমন্ত্রী সেদেশের সংখ্যালঘুদের খোঁজ কোনোদিন না রাখলেও পাশের দেশের সংখ্যালঘুদের সঙ্গে ঘটা বিক্ষিপ্ত ঘটনাকে তুলে ধরে মুসলিমদের পোশাক নিয়ে টানাটানি করা মোদির আদি সাম্প্রদায়িক চেহারাকে প্রকাশ করে বলে মনে করছে ওয়াকীবহাল মহল।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories