Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

গাছের পাতা ছেঁড়ার জন্য পাশবিক গণপিটুনি উচ্চ বর্ণের, মৃত্যু দলিত শিশুর!

সাইফুল্লা লস্কর : কখনো উচ্চবর্ণের মন্দিরে প্রবেশের জন্য কখনো উচ্চবর্ণের ব্যবহৃত রাস্তায় হাঁটার জন্য আবার কখনো উচ্চবর্ণের খাবারের স্পর্শের জন্য বারবার গণপিটুনিতে প্রাণ হারাতে হয়েছে দলিত শিশু থেকে যুবকদেরকে। তবে এবারের ঘটনা আরো হৃদয়হীন নির্মম। এবারে আম গাছের কিছু পাতা ছেঁড়ার জন্য ৬ বছরের দলিত শিশুকে গণপিটুনির শিকার হতে হল উচ্চবর্ণের তিন যুবকের হাতে। ঘটনার খবর প্রত্যাশিতভাবেই যৌগের রাজ্য উত্তর প্রদেশ থেকে এসেছে। উচ্চবর্ণের যুবকদের হাতে গণপিটুনিতে অপমানিত এবং অর্ধমৃত দিবাকর কোনরকমে বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে নিজেই আত্মহত্যা করেন বলে জানানো হয়েছে পরিবারের তরফ থেকে।

উত্তরপ্রদেশের ফতেপুর জেলার আস্তা গ্রামের শিশু ধরমপাল দিবাকর নিজেদের কয়েকটি ছাগলের জন্য পাশের আম বাগানের আম গাছ থেকে কয়েকটি পাতা ছিড়তে গিয়েছিলেন, কে জানতো সেটাই ছিল তার জীবনের চরম ভুল। মালওয়ানের স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, তিন যুবকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে। কিন্তু ইতিপূর্বে বহু যুবককে গণপিটুনিতে হত্যা করা উচ্চবর্ণের ব্যক্তিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা সবাই জানে। এমনকি আদিবাসী মহিলার ধর্ষনের পর ও যোগী প্রশাসনের ভূমিকা হতাশ করেছে সবাইকে। তাই যোগীর রাজ্যে তাদের সন্তানের হত্যার বিচার পাওয়ার ব্যাপারে অতটা আশাবাদী হতে পারছে না মৃতের পরিবার।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories