Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

রাফালের থেকে বেশি ভয়ঙ্কর শক্তিশালী যুদ্ধবিমান দেশেই বানাচ্ছে পাকিস্তান

সাইফুল্লা লস্কর : মোদি সরকার পাকিস্তান এবং চীনের বিমান বাহিনীকে জব্দ করার জন্য ফ্রান্সের কাছ থেকে ৩৬ টি রাফাল বিমান কেনার চুক্তি করে। ডাসল্ট এভিয়েশন নামক ফরাসি কোম্পানিটি ইতিমধ্যেই ৯ টি রাফালে জঙ্গিবিমান ভারতকে ডেলিভারি দিয়েছে। তবে প্রতিটি রাফালে জঙ্গী বিমানের মূল্য বর্তমানে রাফালের থেকে বহুগুণ ক্ষমতাশালী আমেরিকার F-35 বা চীনের j-20 জঙ্গীবিমান এর অনেক বেশি। বিরোধী দলসহ বুদ্ধিজীবীরা বারবার প্রশ্ন তুলেছে রাফালের এত বিপুল মূল্যের কারণে। অভিযোগ উঠেছে এই চুক্তিতে ব্যাপক দুর্নীতির। অনেকে আবার প্রশ্ন তুলেছে একটা উন্নয়নশীল দেশে এত বিপুল অর্থ ব্যয় করে বিদেশি যুদ্ধবিমান কেনা কি অতি জরুরী? প্রয়োজনে ভারত কি পাকিস্তানের মতো নিজের দেশেই তৈরি করতে পারত না কোন জঙ্গি বিমান? সেই সব প্রশ্নের মাঝেই ভারত এখন চীন এবং পাকিস্তানের মোকাবেলায় রাফালে জঙ্গিবিমান নিয়ে নিজেদের কৌশল সাজাতে শুরু করেছে। অনেক সামরিক বিশেষজ্ঞের মতে পাকিস্তানের বিমান বাহিনী এবারে আর ভারতের সীমানার আশপাশে আসার সাহস পাবে না। তবে তারই মাঝে পাকিস্তান নিজের দেশেই তৈরি করা শুরু করলো রাফাল এর থেকে বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর যুদ্ধবিমান জেএফ 17 ব্লক 3।

পাকিস্তান এই জঙ্গী বিমানটি তার ঘনিষ্ঠ বন্ধু চীনের সাহায্যে তৈরি করছে। এটি ইতিমধ্যেই তারা বিভিন্ন দেশের কাছে রপ্তানিও করেছে। পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স কামরাতে গত ৩০ ডিসেম্বর থেকে এই জঙ্গী বিমানের উৎপাদন শুরু হয়েছে। খুব শীঘ্রই এটি পাকিস্তান বিমান বাহিনীর অন্তর্ভুক্ত হবে বলেও জানানো হয়েছে দেশটির সামরিক বাহিনীর তরফ।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে পাকিস্তানের এই জঙ্গী বিমান তৈরি করতে খরচ হয় মাত্র ৩২ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে রাফালের একটি ইউনিট এর দাম থান্ডার এর তুলনায় প্রায় তিনগুণ অর্থাৎ ১২০ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু বিশেষত্ব এবং শক্তির হিসাব করলে অনেক ক্ষেত্রেই এই অতি মূল্যবান রাফাল এর তুলনায় এগিয়ে রয়েছে থান্ডার।

থান্ডারের সর্বোচ্চ গতি যেখানে ঘণ্টায় ২৪০০ কিলোমিটারেরও বেশি সেখানে রাফালে যুদ্ধ করতে পারে প্রায় ২০০০ কিলোমিটার প্রত ঘণ্টা গতিতে। আবার রাফালের তুলনায় থান্ডার অনেক বেশি উচ্চতায় যুদ্ধ করতে পারে। রাফালে যেখানে যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রায় ৫০০০০ ফুট উপরে উড়তে পারে সেখানে থান্ডার উড়তে পারে ৫৫০০০ ফুটেরও বেশি উচ্চতায়। রাফালেতে যুদ্ধ করার জন্য মাত্র একটি গান রয়েছে যেখানে থান্ডারে রয়েছে দুটি। রাফালেতে শুধুমাত্র পশ্চিমা মিসাইল এবং অস্ত্র যুক্ত করা যাবে সেখানে থান্ডারে পশ্চিমা এবং চিনা উভয় ধরণেরই অস্ত্র যুক্ত করা যাবে। পারমাণবিক অস্ত্র হামলা করার জন্য রাফলে মাত্র একটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইল নিয়ে হামলা করতে পারবে কিন্তু থান্ডার সে ক্ষেত্রে দুটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইল নিয়ে হামলা করতে পারবে। রাফাল এর তুলনায় ঠান্ডারের বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইলের পাল্লা প্রায় ২৫০ কিমি বেশি।

তবে কোনো কোনো দিকে অবশ্য রাফালে একটু এগিয়ে আছে কিন্তু তা সত্ত্বেও এক তৃতীয়াংশ দামের থান্ডার যে অতি সমৃদ্ধ একটি শক্তিশালী যুদ্ধ বিমান তা স্বীকার করছেন ভারতের সব সামরিক বিশ্লেষক। তাই থান্ডার হাতে পেলে ভারতের বিরুদ্ধে পাকিস্তান আবার যোগ্য প্রতিদ্বন্দ্বীকে মাঠে নামাতে পারবে বলে মনে করছে পাকিস্তানের সামরিক কর্মকর্তারা।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories